News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪০, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আফগানিস্তানে ড্রোন হামলা চালাল পাকিস্তান

আফগানিস্তানে ড্রোন হামলা চালাল পাকিস্তান

ছবি: সংগৃহীত

আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে পাকিস্তানি সামরিক বাহিনী এ হামলা চালায় বলে জানা গেছে।

এ বিষয়ে এখন পর্যন্ত আফগানিস্তানের তালেবান সরকার আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে আফগান সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম  আল জাজিরাকে জানিয়েছে, দেশটির অন্তত দুটি প্রদেশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সূত্রের দাবি, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা হয়েছে। পাশাপাশি নানগারহার প্রদেশেও হামলার ঘটনা ঘটেছে।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান  (টিটিপি) এবং এর সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে হামলা চালানো হয়েছে। এছাড়া ইসলামিক স্টেট-সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা হয়েছে বলে দাবি করা হয়।

পাক মন্ত্রণালয় আরও দাবি করেছে, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে হামলাসহ সাম্প্রতিক কয়েকটি হামলার নির্দেশনা এসেছে আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতা ও তাদের সহযোগীদের কাছ থেকে।

এর আগে শনিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন। এর কিছুক্ষণ পরই আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়।

আরও পড়ুন: ভারতে ‘ডাইনি’ অপবাদে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা

সোমবার বাজাউর এলাকায় অস্ত্রধারীর সহায়তায় এক আত্মঘাতী হামলাকারী নিরাপত্তা চৌকির কাছে বিস্ফোরণ ঘটালে ১১ সেনা ও এক শিশু নিহত হয়। পাকিস্তানের দাবি, ওই হামলাকারী ছিলেন আফগানিস্তানের নাগরিক।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় ৩১ জন নিহত হন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়