News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:০০, ২২ ফেব্রুয়ারি ২০২৬

দেড় বছর পর নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

দেড় বছর পর নিজ দায়িত্বে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নিজ প্রতিষ্ঠানে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মুহম্মদ ইউনূস। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান দীর্ঘদিনের সহকর্মীরা।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই ব্যক্তিত্ব দায়িত্বে ফেরার পর কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। পাশাপাশি গ্রামীণ ব্যাংকসহ বিভিন্ন গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

আরও পড়ুন: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

জানা গেছে, চলতি মাসের শেষ দিকে তিনি ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন।

উল্লেখ্য, ১৮ মাস আগে তিনি ‘ইউনূস সেন্টার’ থেকে বিদায় নিয়ে দেশের রাজনীতির বিশেষ এক সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের হাল ধরেছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়