News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) এর আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসি ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইসি মাছউদ বলেন, ঝড়-বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় কমিশন পরিকল্পনা করছে ১৪ এপ্রিলের আগেই দুটি আসনে ভোট আয়োজনের।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একজন ব্যক্তি একসঙ্গে একাধিক আসনের সংসদ সদস্য থাকতে পারেন না। গত ১৬ ফেব্রুয়ারি তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে নির্বাচন কমিশন সেটি শূন্য ঘোষণা করে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন আয়োজন করতে হয়।

আরও পড়ুন: জানুয়ারিতে ৫৫২ সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন নিহত, আহত  ১২০৪

অন্যদিকে, ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় আরপিও অনুযায়ী ভোট স্থগিত করা হয়। নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে পূর্বে বৈধ প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়