News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৮, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১১:৫৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

ছবি: সংগৃহীত

সরকার দেশের ৬টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে, যার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনও রয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষর করেছেন।

নিয়োগপ্রাপ্ত প্রশাসকেরা হলেন-  মো. আব্দুস সালাম (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন), মো. শফিকুল ইসলাম খান (ঢাকা উত্তর সিটি করপোরেশন), নজরুল ইসলাম মঞ্জু (খুলনা সিটি করপোরেশন), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট সিটি করপোরেশন), মো. সাখাওয়াত হোসেন খান (নারায়ণগঞ্জ সিটি করপোরেশন), মো. শওকত হোসেন সরকার (গাজীপুর সিটি করপোরেশন)। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই প্রশাসকরা সিটি করপোরেশন গঠন না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পালন করবেন এবং মেয়রের ক্ষমতা ও দায়িত্ব প্রয়োগ করবেন। তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন।

আরও পড়ুন: সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল

আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়