News Bangladesh

পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দেয়। বর্তমানে পুলিশ আসাদগেটে অবস্থান করছে, আর অন্যপ্রান্তে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ।

১৪:৩৯ ১৭ অক্টোবর ২০২৫

কু‌ড়িগ্রামে নারী-‌শিশুসহ ১১ রো‌হিঙ্গা আটক

জানা গে‌ছে, শুক্রবার সকালের দি‌কে ভূরুঙ্গামারী উপ‌জেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার ম‌ধ্যে তারা  ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তা‌দের আটক করে।

১৪:২৩ ১৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদের ৫ নম্বর দফা সংশোধনের প্রস্তাব সালাহউদ্দিনের

তিনি আরও লেখেন, “জনগণের প্রতিরোধের মুখে হানাদার বাহিনীর কিছু লোকও প্রাণ হারায়—তারা গাদ্দার, বিশ্বাসঘাতক। জনতার আদালতে তাদের বিচার হয়ে গেছে। তাই যৌক্তিক কারণে তাদের বিচার গণঅভ্যুত্থানের যুদ্ধক্ষেত্রেই সম্পন্ন হয়েছে।”

১৪:০৬ ১৭ অক্টোবর ২০২৫

জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে: নাহিদ ইসলাম

তিনি আরও বলেন, আজ ঐতিহাসিক দিনে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, শ্রমিকরা রাজপথে আন্দোলন করছেন। কলকারখানায় আগুন লাগছে, যেখানে শ্রমিকের জীবনের মূল্য মাত্র ২ থেকে ৩ লাখ টাকায় নির্ধারণ করা হচ্ছে।

১৩:৪৫ ১৭ অক্টোবর ২০২৫

২০২৬ সালে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

তার হিসাব অনুযায়ী ঈদুল ফিতর সম্ভাব্য দিন ২০ মার্চ শুক্রবার, যা শাওয়াল মাসের প্রথম দিন হিসেবে পালিত হবে।

১৩:১৩ ১৭ অক্টোবর ২০২৫

সনদ অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই শহীদ পরিবার-আহতদের অবস্থান

গত বৃহস্পতিবার রাতেই জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেল কয়েকটি দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করে। ভোরে তারা সংসদ ভবনে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। পুলিশের বাধা সত্ত্বেও তারা অতিথিদের চেয়ারে বসে দাবিদাওয়া চালাচ্ছেন।

১২:৫৫ ১৭ অক্টোবর ২০২৫

শীতকালীন শাক-সবজির বাজারে দাম চড়া, ডিমের দামও বাড়ল

বাজার ঘুরে দেখা যায়, বাজারে প্রতি কেজি টমেটো ১২০ টাকা, গাজর ১৬০ টাকা, শিম ২২০ টাকা, করলা ১০০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটোল ৭০ টাকা ও মুলা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ ৮০ টাকা, বেগুন ৮০-১২০ টাকা, কচুর মুখী ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, আলু ২৫ টাকা ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বর্তমানে কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

১২:৩৮ ১৭ অক্টোবর ২০২৫

নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

প্রয়োজনে অফিস সময়ের পরেও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

১১:৫৩ ১৭ অক্টোবর ২০২৫

শনিবার খোলা থাকবে ব্যাংক

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার জন্য আমানতকারীরা যতক্ষণ পর্যন্ত উপস্থিত থাকবেন, ততক্ষণ ব্যাংকগুলোকে ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

১১:২৮ ১৭ অক্টোবর ২০২৫

ব্ল্যাকবেরি ক্লাসিক ফিরছে আধুনিক রূপে

নতুন সংস্করণে ব্যাটারি ক্ষমতা আগের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। রয়েছে ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। মাইক্রো ইউএসবি পোর্টের জায়গায় এসেছে ইউএসবি টাইপ–সি সংযোগ, যা চার্জিং ও ডেটা ট্রান্সফারকে আরও দ্রুত করেছে। যদিও ডিভাইসটি ৪জি এলটিই সমর্থন করে, তবে ৫জি সুবিধা থাকছে না।

১০:৫৫ ১৭ অক্টোবর ২০২৫

আজ স্বাক্ষর হবে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’

এদিকে, সনদ স্বাক্ষর উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশেষ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি লিখেছেন, “আমরা দেশের সব টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের আহ্বান জানাচ্ছি। দেশের প্রতিটি মানুষকে বলছি—আপনি যেখানেই থাকুন না কেন, এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হোন। রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত ভিন্নতা সত্ত্বেও আমরা সবাই এক ও অভিন্ন জাতি।”

১০:২৯ ১৭ অক্টোবর ২০২৫

এইচএসসি ফলাফল দেখে শিহরিত কেয়া পায়েল

ফলাফল প্রকাশের পর পরিসংখ্যানটি দেখে চমকে গেছেন অনেকে। তাদের মধ্যে রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “এইবারের এইচএসসির রেজাল্ট দেখে আমি শিহরিত।”

১০:১৪ ১৭ অক্টোবর ২০২৫

তৃণমূল ফুটবলে অবদান রাখায় এএফসি’র স্বীকৃতি পেল বাফুফে

এএফসি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সংগঠনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।

০৯:৪৯ ১৭ অক্টোবর ২০২৫

১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চট্টগ্রাম ইপিজেডের আগুন

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে তারা টানা কাজ চালিয়ে গেছেন। আগুন আশপাশের স্থাপনায় ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। কর্মকর্তারা বলেন, “সব বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

০৯:২৮ ১৭ অক্টোবর ২০২৫

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানাল ঐকমত্য কমিশন

এ সময় বদিউল আলম মজুমদার, মনির হায়দার এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

০৯:০৫ ১৭ অক্টোবর ২০২৫

রাকসুর ভিপি-এজিএস শিবির প্যানেলের, জিএস স্বতন্ত্র

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন আবির পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। ব্যবধান দাঁড়ায় ৯ হাজার ২৯০ ভোটে।

০৮:৩৭ ১৭ অক্টোবর ২০২৫

পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ট্রাম্প, বৈঠক হাঙ্গেরিতে

এএফপির প্রতিবেদন অনুযায়ী, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি হবে ট্রাম্প ও পুতিনের দ্বিতীয় বৈঠক। এর আগে গত আগস্টে আলাস্কায় তাদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

০৮:২৭ ১৭ অক্টোবর ২০২৫

আমরণ অনশনে বসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের

১৯:৩৫ ১৬ অক্টোবর ২০২৫

সূক্ষ্ম মেডিক্যাল রোবট-হাত তৈরি করেছেন চীনা গবেষকরা

মাইক্রো-রোবটটি তৈরি করেছেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের টেকনিক্যাল ইনস্টিটিউট অব ফিজিকস অ্যান্ড কেমিস্ট্রির গবেষকেরা। এ কাজে তারা ব্যবহার করেছেন ফেমটোসেকেন্ড লেজার ডাইরেক্ট রাইটিং প্রযুক্তি। এর মাধ্যমে একাধিক উপাদান ও মডিউল এক সাথে বসানো সম্ভব হয়েছে।

১৯:৩২ ১৬ অক্টোবর ২০২৫

এক ডলারের কয়েনে স্টিভ জবসের ছবি

তিনি ক্রস-লেগড বসে আছেন। পটভূমিতে ক্যালিফোর্নিয়ার পাহাড়ি ভূদৃশ্য রয়েছে। তিনি টার্টলনেক পরেছেন। কয়েনে “মেক সামথিং ওয়ান্ডারফুল” শিলালিপি রয়েছে। এটি ২০০৭ সালের জবসের উক্তি

১৯:১৫ ১৬ অক্টোবর ২০২৫

যশোরের ২০ কোটি শীতকালিন সবজিচারা যাচ্ছে সারাদেশে 

এসব চারা বিপণন করা হচ্ছে সারা দেশে। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, বিট কপি, শালগম, টমেটো, মরিচসহ বিভিন্ন সবজির মানসম্মত এসব চারা কিনতে দেশের বিভিন্ন জেলা থেকে কৃষকরা আসছেন এ দুই গ্রামে

১৮:১৭ ১৬ অক্টোবর ২০২৫

শুক্রবার জুলাই সনদ সই, ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) সই হবে জুলাই জাতীয় সনদ ২০২৫। জুলাই সনদ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে এসময় কোনও প্রকার ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

১৮:০১ ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় আগুন

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ (সিইপিজেড) এলাকায় ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো

১৬:১৯ ১৬ অক্টোবর ২০২৫

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

শিক্ষকরা বৈঠককে ‘আইওয়াশ’ দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শহীদ মিনারে অবস্থান ও মার্চ ফর যমুনা কর্মসূচিসহ দাবি না মানলে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার হুমকি দিয়েছেন তারা।

১৫:৩১ ১৬ অক্টোবর ২০২৫