দেড় দশকের দাম্পত্য জীবনের ইতি টানছেন মাহি
একসময় সামাজিক মাধ্যমে একসঙ্গে ভ্লগ তৈরি করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন জয় ও মাহি। তবে গত কয়েক মাসে তাদের একসঙ্গে দেখা যায়নি। ২০২৪ সালের জুলাইয়ে শেষবার তারা একসঙ্গে পারিবারিক ছবি পোস্ট করেছিলেন। এমনকি গত আগস্টে মেয়ে তারার জন্মদিনেও দুজনকে আলাদা দেখা গেছে।০৯:৫৮ ২৮ অক্টোবর ২০২৫
ক্রিকেটে বেটিং রুখতে কঠোর অবস্থানে বিসিবি
বুলবুল আরও জানান, বেটিং নেটওয়ার্ক এতটাই বিস্তৃত যে ঘরোয়া ক্রিকেটেও ঢোকার চেষ্টা চলছে। এমনকি স্টেডিয়ামের পাশের ভবন ভাড়া নিয়ে সেখান থেকেও এসব অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে। “আমরা জেনেছি, মাত্র এক লাখ টাকায় আশপাশের ভবন ভাড়া নেওয়া হয়, আর সেখান থেকেই বেটিং চালানো হয়,” বলেন তিনি।০৯:৩৩ ২৮ অক্টোবর ২০২৫
মতিঝিল ও গুলশানে দেশের মোট ব্যাংক আমানতের প্রায় ২০ শতাংশ
যদিও বহু ব্যাংক তাদের প্রধান কার্যালয় গুলশানে স্থানান্তর করেছে, তবুও ব্যবসা-বাণিজ্যের পুরনো ও বড় অংশ মতিঝিলে থেকে যাওয়ায় এলাকা দুটি এখনও ঢাকার প্রধান আর্থিক কেন্দ্র হিসেবে অবস্থান ধরে রেখেছে।০৯:১০ ২৮ অক্টোবর ২০২৫
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার রাত পৌনে ১১টার দিকে পশ্চিমাঞ্চলীয় সিনদিরগি শহরে এ ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভূত হয় অর্থনৈতিক রাজধানী ইস্তাম্বুল ও পর্যটন নগরী ইজমিরসহ আশপাশের এলাকাতেও।০৮:৪২ ২৮ অক্টোবর ২০২৫
আবারও কমলো স্বর্ণের দাম, প্রতিভরি ২,০৪,২৮৩ টাকা
একইভাবে, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম কমেছে ৩ হাজার ৪৯৯ টাকা, নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৯৯৯ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৯৯৮ টাকা, নতুন দাম ১ লাখ ৬৭ হাজার ১৪৫ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমেছে ২ হাজার ৫৫৫ টাকা, নতুন দাম ১ লাখ ৩৮ হাজার ৯৪১ টাকা।০৮:১৭ ২৮ অক্টোবর ২০২৫
৩২ বিলিয়ন ডলারের ওপরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২.১৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, নিট রিজার্ভ ২৭.৩৭ বিলিয়ন ডলার। প্রবাসী আয়ের বৃদ্ধি ও বাংলাদেশ ব্যাংকের নিলামের মাধ্যমে রিজার্ভে ধাক্কা লেগেছে।২২:১১ ২৭ অক্টোবর ২০২৫
টাইগারদের ব্যাটিং ধস, উইন্ডিজ ১৬ রানে জয়
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরে গেছে। উইন্ডিজ ১৬৬ রানের জবাবে বাংলাদেশ ১৪৯ রানে অলআউট হয়।২২:০০ ২৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় করতে চায় পাকিস্তান
দীর্ঘ দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য ও আইসিটি খাতে সহযোগিতা আলোচনা হয়। পাকিস্তান ৫০০ বৃত্তি, একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও করাচি বন্দর ব্যবহারের প্রস্তাব দেয়।২১:৪৯ ২৭ অক্টোবর ২০২৫
জুলাই সনদের রূপরেখা প্রস্তুত চূড়ান্ত, হস্তান্তর মঙ্গলবার
জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করেছে। মঙ্গলবার সরকারের হাতে আনুষ্ঠানিকভাবে এই সংস্কার প্রস্তাব হস্তান্তর করা হবে।২১:২৬ ২৭ অক্টোবর ২০২৫
ঐক্যবদ্ধভাবে না হলে ভবিষ্যত কঠিন হবে: বরকত উল্যাহ বুলু
আমরা ১৭ বছর রাস্তায় ছিলাম, ১৭ বছর পরে আমরা এই রাস্তাটি তৈরী করেছি, আমাদের ৬৫ লক্ষ্য নেতাকর্মীর মিথ্যা মামলা ছিল, ২০ হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছিল। হাজার হাজার নেতাকর্মী হুলিয়া মাথায় নিয়ে বাবা-মা জানাযা পড়তে পারে নাই,২০:১৬ ২৭ অক্টোবর ২০২৫
সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর
ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহর হত্যা মামলা আদালতে বিচারাধীন। শাবনূর সামাজিক মাধ্যমে মিথ্যা গুজব ও তার নাম জড়ানোর ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছেন।২০:০৩ ২৭ অক্টোবর ২০২৫
চলতি বছর ২৪২ কোটি টাকা মুনাফা করেছে রবি
২০২৫ সালের তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে রবি। প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে রবির রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৫১১ দশমিক ৪ কোটি টাকা, যা আগের প্রান্তিকের তুলনায়২০:০২ ২৭ অক্টোবর ২০২৫
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ
সিটি ইউনিভার্সিটি ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে, শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ড্যাফোডিল শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে অফিস ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আহত ও নিখোঁজ শিক্ষার্থী রয়েছেন।১৯:৪১ ২৭ অক্টোবর ২০২৫
চিপের উৎপাদন বাড়ায় সস্তা স্মার্টফোনের দাম বাড়তে পারে
রতের সাপ্লাই চেইন বিশ্লেষক প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের তথ্য অনুযায়ী, মধ্যম ও তার চেয়ে নিচু মানের স্মার্টফোনে ব্যবহৃত মোবাইল মেমরি চিপের সরবরাহ কমছে। কারণ, নির্মাতারা উৎপাদন কমিয়ে উচ্চ-ব্যান্ডউইথ সক্ষমতার মেমরি তৈরিতে ঝুঁকছেন। এআই ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় এই মেমরির বাজার জমজমাট১৯:৩৩ ২৭ অক্টোবর ২০২৫
‘আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ নয়, দায়িত্ব সীমিত করবে বিএনপি’
বিএনপি ক্ষমতায় এলে আমলাতন্ত্রকে চ্যালেঞ্জ না করে দায়িত্ব সীমিত করা হবে এবং সরকার পরিচালনায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। আর্থিক খাতে সংস্কার ও বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে।১৯:২৬ ২৭ অক্টোবর ২০২৫
মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে দ্বিতীয় দিনের বৈঠকে তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্বিতীয় দিনের মতো মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করছেন। তিনি বিজয়ী প্রার্থী পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন এবং ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন।১৯:১২ ২৭ অক্টোবর ২০২৫
বাংলাদেশের জন্য করাচি বন্দর খুলে দিচ্ছে পাকিস্তান
বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বাংলাদেশকে করাচি বন্দর ব্যবহার করার অনুমতি দেয় পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।১৮:৫৩ ২৭ অক্টোবর ২০২৫
মাইলস্টোন ট্র্যাজেডি: ৯৯ দিন পর হাসপাতাল ছাড়ল দগ্ধ নাভিদ
মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ইকবাল হোসেনের ছেলে। পরিবারটি বর্তমানে উত্তরা ১৮ নম্বর সেক্টরে বসবাস করে। ৯৯ দিন হাসপাতালে কাটানোর পর তাকে ছাড়া হলো১৮:৩১ ২৭ অক্টোবর ২০২৫
এক লাখ দক্ষ বাংলাদেশি কর্মী নেবে জাপান
বাংলাদেশ থেকে এক লাখ দক্ষ কর্মী জাপানে নিয়োগের অগ্রগতি নিয়ে এনবিসিসি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রশিক্ষণ, ভাষাগত দক্ষতা ও নারীদের কেয়ারগিভিং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আগামী বছর দুই হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে।১৮:২৫ ২৭ অক্টোবর ২০২৫
জামালপুরে কভার্ড ভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩
জামালপুর থেকে টাঙ্গাইলগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে শিশুসহ আরও সাত জনকে আহত অবস্থায় উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় স্থানীয়রা১৮:১৫ ২৭ অক্টোবর ২০২৫
পরীমণির সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস
চলতি বিতর্কের মাঝেও পরীমণি-অপু বিশ্বাসের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই। অপু জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তারা একে অপরকে খুবই পছন্দ করেন।১৮:০৮ ২৭ অক্টোবর ২০২৫
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৫৯ নেতার পদত্যাগ
গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৭৯ সদস্য বিশিষ্ট নবগঠিত জেলা কমিটিতে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সভাপতি মো. আল আমিন সরদারসহ ৫৯ নেতা পদত্যাগ করেছেন। পদত্যাগীরা এখনও দলের আদর্শ ও নীতিতে বিশ্বাসী থাকছেন।১৭:৫১ ২৭ অক্টোবর ২০২৫
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ৯৮৩ জন
সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে ও ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; চলতি বছরে মৃতের সংখ্যা বেড়ে ২৬৯, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৬৩,৪১৪ জন। ডেঙ্গু রোগী বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও ময়মনসিংহসহ বিভিন্ন অঞ্চলে ভর্তি হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করেছে মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য।১৭:৩১ ২৭ অক্টোবর ২০২৫
‘পুলিশের মূল দায়িত্ব নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করা’
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়েছেন। তিনি পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা, নিরাপত্তা ও সাইবার অপরাধ দমন নিয়ে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন।১৬:৫৭ ২৭ অক্টোবর ২০২৫
























