শাপলা তালিকাভুক্ত না করার উত্তর কমিশনকে দিতে হবে: এনসিপি নেতা
যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণের যুক্তিতে ‘শাপলা’ তালিকাভুক্ত না করেন, তবে একই যুক্তি ‘ধানের শীষ’, ‘তারকা’ বা ‘পাটপাতা’ সব উপাদানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে। আর যদি তারা জাতীয় প্রতীক সংরক্ষণকে নিজেদের দায়িত্ব না মনে করেন, তাহলে ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত করতে বাধা কোথায়?১৮:১৩ ৩০ অক্টোবর ২০২৫
সালমান শাহ হত্যা মামলা : সামিরার মা লুসির দেশত্যাগে নিষেধাজ্ঞা
এর আগে ২৭ অক্টোবর সালমান শাহের স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান। এর মাধ্যেমে এ মামলায় তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত১৭:৪৮ ৩০ অক্টোবর ২০২৫
সাইবার সিকিউরিটি মাস উদযাপন করলো ক্যারিয়ার প্রো বিডি
অনুষ্ঠানে এআইইউবি’র প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের মাঝে সাইবার নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে মৌলিক সাইবার প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ‘প্রি-রেজিস্ট্রেশন’ করেন এবং বাকিরা ‘অন-স্পট’১৭:১৫ ৩০ অক্টোবর ২০২৫
ধর্ষণের পর হত্যা: ফরিদপুরে ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
দণ্ডিতরা হলেন- ধর্ষণ ও হত্যার শিকার ওই নারীর দুলাভাই ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর ব্যাপারী, একই গ্রামের কামরুল মৃধা, আলী বেপারী (৪৩) ও চরদড়ি কৃষ্ণপুর গ্রামের বক্কার বেপারী১৭:০৫ ৩০ অক্টোবর ২০২৫
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম, স্বাস্থ্যঝুঁকিতে নোয়াখালী
এসব কারখানায় কৃত্রিম রং, নিন্মমানের রাসায়নিক ফ্লেভার, ঘন চিনি ও দূষিত পানি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কুলফি, দুধমালাই, চকবার, আইসললিসহ নানা নামের আইসক্রিম। এসব পণ্যের মোড়কে নেই কোনো উৎপাদনের তারিখ, মেয়াদ বা প্রস্তুতকারকের তথ্য১৬:৫৬ ৩০ অক্টোবর ২০২৫
ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে। দলটিকে ইসি নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত জানালেও প্রতীক ইস্যুতে তা আটকে রয়েছে১৬:৪৫ ৩০ অক্টোবর ২০২৫
মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী
ঘটনার পর নিহত আজাদের স্ত্রী আইরিন পিয়া বাদী হয়ে সেদিন রাতেই তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।১৬:১৯ ৩০ অক্টোবর ২০২৫
জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয়: জামায়াত নেতা
জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে হওয়া উচিত নয়। গণভোট নভেম্বর মাসের মধ্যেই শেষ করতে হবে। তিনি বলেন, বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ। ২৫টি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছে১৫:৪৫ ৩০ অক্টোবর ২০২৫
‘৫ আগস্টে পুলিশ মেরে ঝুলিয়েছি’
উত্তরার বিএনএস সেন্টারে হেলমেট না পরায় মোটরসাইকেল থামানোয় দুই যুবক ট্রাফিক সার্জেন্টকে প্রাণনাশের হুমকি দেন। ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের জেল ও ৫০০ টাকা জরিমানা করেন।১৪:২০ ৩০ অক্টোবর ২০২৫
নির্বাচনের দিন ছাড়া গণভোট অগ্রহণযোগ্য: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন ছাড়া কোনো গণভোট গ্রহণযোগ্য নয় এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার সরকারের নেই। তিনি অভিযোগ করেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।১৪:০৩ ৩০ অক্টোবর ২০২৫
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
বাংলাদেশের সাবেক ক্রিকেট অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন; বিসিবি জানিয়েছে তার অবস্থা উন্নতির পথে। স্ত্রী জান্নাতুল কাওসার সামাজিক মাধ্যমে স্বামীর জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন, দ্রুত সুস্থ হয়ে ওঠার আশায় ভক্তরাও প্রার্থনা করছেন।১৩:৪৭ ৩০ অক্টোবর ২০২৫
১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন
বিটিআরসি জানিয়েছে, অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধ, চুরি কমানো, অনিবন্ধিত ডিভাইসের ব্যবহার বন্ধ এবং দেশীয় হ্যান্ডসেট নির্মাতাদের অন্যায্য প্রতিযোগিতা থেকে রক্ষা করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইল ফোন ব্যবহার করে সংঘটিত অপরাধ শনাক্ত করতেও এটা সহায়ক হবে১৩:৪৩ ৩০ অক্টোবর ২০২৫
সুদানে ভয়াবহ গণহত্যা, ৩ দিনে নিহত দেড় হাজার
দারফুরের এল-ফাশারে তিন দিনে অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছে, আধাসামরিক বাহিনী আরএসএফ শহর দখল করে বেসামরিক নাগরিকদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এই হত্যাযজ্ঞ গত দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের ধারাবাহিকতা এবং সত্যিকারের গণহত্যা হিসেবে চিহ্নিত হয়েছে।১৩:২০ ৩০ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্র-চীনের শুল্ক হ্রাস ও এক বছরের খনিজ চুক্তি সম্পন্ন
দক্ষিণ কোরিয়ায় বুসানে ট্রাম্প ও শি জিনপিং বৈঠকে চীনের ওপর মার্কিন শুল্ক কমানো ও ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০%-এ নামানো হয়েছে। পাশাপাশি এক বছরের দুর্লভ খনিজ সরবরাহ চুক্তি চূড়ান্ত হয়েছে।১৩:০৫ ৩০ অক্টোবর ২০২৫
ম্যাচ না জিতলে ফিফটির কোনো দাম থাকে না: তামিম
তানজিদ হাসান তামিম প্রথম ফিফি করলেও বাংলাদেশ ১৫০ রানের টার্গেট তাড়া করতে ১৪ রানে হারে। হারের পুরো দায় নিজের কাঁধে নিয়েছেন তামিম, ব্যাটিং ব্যর্থতাকে মূল কারণ হিসেবে দেখেছেন।১২:৫০ ৩০ অক্টোবর ২০২৫
মোহাম্মদপুরে কিশোর গ্যাং পাটালি গ্রুপের ১০ সদস্য আটক
মোহাম্মদপুরের রায়েরবাজারে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর ১০ সদস্যকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে কিছু সদস্য খালের মধ্যে লাফিয়ে পালিয়েও যায়, এলাকায় শান্তি ফিরেছে।১২:৪১ ৩০ অক্টোবর ২০২৫
নারীর ক্ষমতায়ন ও শিশু পরিচর্যা উদ্যোগে জাতীয় পরিকল্পনা বিএনপির
বিএনপি নারীর ক্ষমতায়ন ও শিশু পরিচর্যা উদ্যোগকে জাতীয় কৌশলের অংশ হিসেবে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে। তারেক রহমান বলেন, ডে-কেয়ার কেন্দ্র স্থাপনের মাধ্যমে কর্মজীবী মা ও ছাত্রীদের সুযোগ নিশ্চিত করা দেশের উৎপাদন ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।১২:০৪ ৩০ অক্টোবর ২০২৫
ক্যারিবীয় দ্বীপে ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে নিহত অন্তত ৩০
ঘূর্ণিঝড় মেলিসা ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে অন্তত ৩০ জনের মৃত্যু ঘটিয়েছে। জ্যামাইকা, হাইতি ও কিউবায় ব্যাপক ধ্বংস, বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন, আন্তর্জাতিক সাহায্যের আর্জি জানানো হয়েছে।১১:৪১ ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশে মূল্যস্ফীতি ও রিজার্ভ স্থিতিশীলতা নিয়ে সন্তুষ্ট আইএমএফ
আইএমএফ বাংলাদেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীলতা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। বৈঠকে চলমান সংস্কার, ব্যাংক খাতের স্থিতিশীলতা ও সংকোচনমূলক মুদ্রানীতি প্রয়োগে পরামর্শ দেওয়া হয়েছে।১১:১৯ ৩০ অক্টোবর ২০২৫
‘আসন্ন নির্বাচনে অপপ্রচার মোকাবিলায় ২ সেল গঠন’
আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে দুটি কেন্দ্রীয় সেল গঠন করা হচ্ছে, যা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো অপপ্রচার শনাক্ত ও খণ্ডন করবে। গ্রাম ও শহর উভয় এলাকায় দ্রুত তথ্য পৌঁছে নির্বাচনী সচেতনতা নিশ্চিত করা হবে।১১:০৬ ৩০ অক্টোবর ২০২৫
আবার বাড়ল স্বর্ণের দাম
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার রাতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৮,৯০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা নির্ধারণ করেছে। রূপার দাম অপরিবর্তিত রয়েছে।১০:৫০ ৩০ অক্টোবর ২০২৫
‘নির্বাচন বানচালের চেষ্টা, প্রস্তুত প্রশাসন ও নিরাপত্তা বাহিনী’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশি-বিদেশি শক্তি নির্বাচনে ব্যাঘাত ঘটাতে পারে; সাইবার হামলা ও সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের জন্য সতর্ক থাকতে হবে। মাঠ প্রশাসন, নিরাপত্তা, প্রশিক্ষণ ও অপতথ্য মোকাবিলায় প্রশাসন ব্যাপক পদক্ষেপ নিচ্ছে, ৯২ হাজার সেনা-নৌসদস্য মোতায়েন করা হবে।১০:২৩ ৩০ অক্টোবর ২০২৫
রাতে আংশিক বন্ধের পর স্বাভাবিক মেট্রোরেল চলাচল
বুধবার রাতে সাময়িক বন্ধ থাকার পর বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল থেকে পুরো রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক। ফার্মগেটে কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে আগারগাঁও-শাহবাগ অংশে চলাচল বন্ধ রেখে মেরামত কাজ সম্পন্ন করে ডিএমটিসিএল।০৯:৫০ ৩০ অক্টোবর ২০২৫
অস্ত্রবিরতির মধ্যেই গাজায় নতুন ইসরায়েলি হামলা
ইসরায়েল অস্ত্রবিরতির ঘোষণা দিয়েও গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে, নিহত হয়েছে শতাধিক মানুষ—অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ ও কাতার এই হামলার নিন্দা জানিয়ে শান্তি প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।০৯:০৬ ৩০ অক্টোবর ২০২৫
























