এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল বিএনপি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ চুক্তি ও বিনিয়োগে স্বার্থবিরোধী সিদ্ধান্ত চলতে পারে না। তিনি ড. ইউনূস সরকারের প্রতি আস্থা রাখার পাশাপাশি জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।১৪:৫৩ ১৬ নভেম্বর ২০২৫
‘আবর্জনার মতো লাগে’ বলে অর্ধশত বকুলগাছ কাটা আজমির গ্রেপ্তার
সওজের উদ্যোগে মহাসড়কের সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো বকুলগাছগুলোর প্রতিটির বয়স ছিল ৯ বছরের বেশি। কুমিল্লা সওজের সড়ক ও জনপথ বিভাগের কার্যসহকারী রুহুল আমিন বাদী হয়ে থানায় মামলাটি করেন১৪:৫০ ১৬ নভেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন
ঢাকাসহ চার জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানী ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনাকে কেন্দ্র করে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে।১৪:৩৬ ১৬ নভেম্বর ২০২৫
হাসিনার রায় নিয়ে একটি মহল নৈরাজ্যের পাঁয়তারা করছে: ফখরুল
লাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে। রাজনীতিতে এমন এমন জিনিস ঢুকছে—যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না। দুর্ভাগ্যক্রমে বর্তমান সময়টা অত্যন্ত জটিল সংকটে উপনীত হয়েছে১৪:৩৪ ১৬ নভেম্বর ২০২৫
শোষণের বিরুদ্ধে চিরপ্রেরণা মওলানা ভাসানী: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি ভাসানীকে সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের প্রতীক ও নিপীড়িত মানুষের চিরপ্রেরণা হিসেবে স্মরণ করেন।১৪:২৪ ১৬ নভেম্বর ২০২৫
লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কের ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এক সময় জহির মাদক ব্যবসা ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সেখান১৪:০৯ ১৬ নভেম্বর ২০২৫
লতিফ সিদ্দিকী আদালতে হাজিরা দিলেন কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে
শুনানি নিয়ে আদালত আইনজীবীর মাধ্যমে হাজিরা দেয়ার আবেদন মঞ্জুর করে। এর ফলে লতিফ সিদ্দিকীকে আর সশরীরে আদালতে আসতে হবে না বলে জানিয়েছেন তার আইনজীবী১৪:০০ ১৬ নভেম্বর ২০২৫
বিটিভি ও ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে শেখ হাসিনার রায়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আগামীকাল সোমবার জুলাই–আগস্ট আন্দোলনের মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণা করবে। রায়টি বিটিভি ও ঢাকার বিভিন্ন স্থানের বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে।১৩:৫৭ ১৬ নভেম্বর ২০২৫
সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন: সিইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশন। দুই পর্বের সংলাপে ১২টি দল আচরণবিধি, সীমানা নির্ধারণ ও গণভোট নিয়ে উদ্বেগ ও প্রস্তাব তুলে ধরে।১৩:৩২ ১৬ নভেম্বর ২০২৫
গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় পেট্রলবোমা নিক্ষেপ
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকের মাওনা শাখায় দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে। কেউ আহত হয়নি, তবে সাইনবোর্ড ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে; পুলিশ তদন্ত করছে।১৩:১০ ১৬ নভেম্বর ২০২৫
‘৫ ব্যাংক একীভূত করা ছাড়া বিকল্প ছিল না’
বাংলাদেশ ব্যাংক পাঁচটি আর্থিকভাবে দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক একীভূত করেছে। নতুন রাষ্ট্রায়ত্ত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ পরিচালনার দায়িত্ব পেয়েছে নাজমা মোবারেক।১২:৫৯ ১৬ নভেম্বর ২০২৫
২০২৫ এইচএসসি ও সমমানের পুনঃনিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশ
২০২৫ সালের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১১টি শিক্ষাবোর্ডে ২,২৬,০০০ শিক্ষার্থী মোট ৪,২৮,০০০ খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন, এতে ঢাকা বোর্ডে সর্বাধিক পরিবর্তন দেখা গেছে।১২:৩৫ ১৬ নভেম্বর ২০২৫
মেক্সিকোতে দুর্নীতি ও অপরাধবিরোধী বিক্ষোভে আহত ১২০
মেক্সিকো সিটিতে জেনারেশন জেডের নেতৃত্বে হাজারো মানুষ দুর্নীতি, অপরাধ ও নিরাপত্তার অভাবের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত, ২০ জন গ্রেপ্তার ও প্রশাসনিকভাবে আটক দেখানো হয়েছে।১১:৫৮ ১৬ নভেম্বর ২০২৫
ঢাকায় ছয় স্থানে ককটেল হামলা, এক পথচারী আহত
রাজধানীর আগারগাঁও, মিরপুর, হাতিরঝিল, পল্লবী ও বিমানবন্দর রেলস্টেশনে এক রাতের মধ্যে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। এক পথচারী আহত, পুলিশ জড়িতদের শনাক্তে তদন্ত চালাচ্ছে।১১:১০ ১৬ নভেম্বর ২০২৫
ভক্তদের চমকে দিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানি অভিনেতা
ঢাকায় পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা মীর রিকশা চালিয়ে এবং ফুচকা খেয়ে ভিন্ন মেজাজে মেতে উঠেছেন। ভিডিও-ছবি শেয়ার হওয়ার পর ভক্তদের মধ্যে মুহূর্তে ভাইরাল হয়েছে তার ঢাকাভ্রমণ।০৯:৩৯ ১৬ নভেম্বর ২০২৫
সারা দেশে শুষ্ক আবহাওয়া, তেঁতুলিয়া–ঢাকায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি
সারা দেশে আজও শুষ্ক ও আংশিক মেঘলা আবহাওয়া; তেঁতুলিয়া ও ঢাকায় তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়েছে। ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯.৪°C, বাতাসে আর্দ্রতা ৮৬%, এবং তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।০৮:৪০ ১৬ নভেম্বর ২০২৫
লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৪ বাংলাদেশির মৃত্যু
লিবিয়ার আল-খুমস উপকূলে প্রায় ১০০ অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে চার বাংলাদেশিসহ বহুজনের মৃত্যু-নিখোঁজ হয়েছে। মধ্য ভূমধ্যসাগরীয় রুটে এই সর্বশেষ ট্র্যাজেডি চলতি বছর প্রাণহানির উদ্বেগজনক বৃদ্ধিকে আরও প্রকট করেছে।০৮:২০ ১৬ নভেম্বর ২০২৫
মার্কেটপ্লেসে এআই টুল যোগ করলো ফেসবুক
মেটার প্রোডাক্ট ম্যানেজার জেনি চেন বলেছেন, “এই টুল বিক্রেতাদের সময় বাঁচাবে।” ফিচারটি আপাতত নির্বাচিত ব্যবহারকারীদের মধ্যে চালু হয়েছে। বিশ্বব্যাপী শিগগিরই শুরু হবে২০:০৬ ১৫ নভেম্বর ২০২৫
নতুন পোশাকে মাঠে নেমেছে পুলিশ
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কাঠামোগত সংস্কারের পাশাপাশি পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার নতুন এই পোশাক অনুমোদন করে১৯:৪০ ১৫ নভেম্বর ২০২৫
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগে (সিটি করোপোরেশনের বাইরে) ১০৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৬১৯:৩৫ ১৫ নভেম্বর ২০২৫
জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
ইতোপূর্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০টার পর যে কোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো১৯:৩২ ১৫ নভেম্বর ২০২৫
আজীবন গ্রেপ্তার ও বিচার থেকে দায়মুক্তি পাকিস্তান সেনাপ্রধানের
এ পদাধিকার বলে ২০২২ সাল থেকে সেনাবাহিনীর প্রধানের দায়িত্ব পালন করে আসা মুনির পাকিস্তান নৌবাহিনী ও বিমান বাহিনীর তত্ত্বাবধানও করবেন। প্রেসিডেন্টের সম্মতিতে এসব পরিবর্তন এখন পাকিস্তানের সংবিধানের অংশ১৯:২৫ ১৫ নভেম্বর ২০২৫
ইন্টারনেট স্বাধীনতায় ভারত-শ্রীলংকার কাছাকাছি বাংলাদেশ
প্রতিবেদন অনুযায়ী, ইন্টারনেট স্বাধীনতায় এই উল্লম্ফনের মূল কারণ দুটি। প্রথমত, ২০২৪ সালের আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের ফলে দমনমূলক সরকারের অপসারণ। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত সংস্কার। এই সংস্কারগুলোর মধ্যে রয়েছে: ইন্টারনেট শাটডাউন বন্ধে নীতিগত সংশোধন; বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করা১৭:৫৬ ১৫ নভেম্বর ২০২৫
ঝটপট রান্না: গুতুম মাছের সুস্বাদু চরচরি
এর জন্য লাগবে-২৫০ গ্রাম গুতুম মাছ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা গুঁড়া, লবণ, তেল এবং অন্যান্য মশলা ব্যবহার করা হয়। এই রেসিপিটি তৈরি করতে প্রথমে তেল গরম করে গোটা১৭:৩১ ১৫ নভেম্বর ২০২৫
























