রিলস কাস্টমাইজেশন ফিচার আনল ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, “আমরা ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার পরীক্ষা করছি, যেখানে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ অনুযায়ী অ্যালগরিদম টিউন করতে পারবেন। আগ্রহের বিষয়গুলো যোগ করা যাবে, আর পছন্দ না হওয়া বিষয়গুলো সরানো যাবে।”১০:৫৯ ১৮ নভেম্বর ২০২৫
কোথাও কোনো মিষ্টি নেই: উপদেষ্টা আসিফ
সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়।১০:৩৭ ১৮ নভেম্বর ২০২৫
সম্মানসূচক অস্কার পেলেন টম ক্রুজ
পুরস্কার গ্রহণের পর টম ক্রুজ বলেন, সিনেমা আমাকে সারা পৃথিবী ঘুরে দেখিয়েছে। এটি পার্থক্যের সৌন্দর্য বুঝিয়েছে, পাশাপাশি আমাদের মিলও দেখিয়েছে। সিনেমা হলে আমরা একসঙ্গে হাসি, কাঁদি, অনুভব করি। এটাই এই শিল্পের শক্তি। ফিল্ম বানানো আমার কাজ নয়- এটাই আমি।১০:২২ ১৮ নভেম্বর ২০২৫
বিশ্বকাপের টিকিট পেল ৩২ দল
এখনও ১৬টি আসন ফাঁকা, তবে চলতি সপ্তাহেই আরও কয়েকটি দল নিশ্চিত হতে পারে। বাকি জায়গাগুলো পূরণ হবে আগামী মার্চের ইন্টারকন্টিনেন্টাল ও মহাদেশীয় প্লে–অফে। আর ৪৮ দলের চূড়ান্ত ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।১০:০২ ১৮ নভেম্বর ২০২৫
কেউ আইনের ঊর্ধ্বে নয়: প্রধান উপদেষ্টা
তিনি উল্লেখ করেন, বহু বছরের দমন-পীড়নে ক্ষতবিক্ষত গণতান্ত্রিক ভিত্তি এখন পুনর্গঠনের পথে। মামলায় উঠে আসা অপরাধ- যুবক ও শিশুদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ- রাষ্ট্র ও নাগরিকদের মধ্যকার মৌলিক সম্পর্ককে ধ্বংস করেছে।০৯:৩৪ ১৮ নভেম্বর ২০২৫
গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন
প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। এই প্রস্তাব মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন জানায়।০৯:০৬ ১৮ নভেম্বর ২০২৫
হাসিনার ফাঁসির রায়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের প্রতিক্রিয়া
সামদাসানি আরও বলেন, ফেব্রুয়ারি ২০২৫-এ প্রকাশিত জাতিসংঘের অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর থেকেই আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সব অপরাধীকে আইনের আওতায় আনার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের নিশ্চয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।০৮:৫১ ১৮ নভেম্বর ২০২৫
হাসিনার বক্তব্য প্রচার করলে হতে পারে জেল-জরিমানা
ধারা ২৬(১) অনুযায়ী, ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, বিদ্বেষ বা সহিংসতায় প্ররোচনা দেওয়া অপরাধ হিসেবে গণ্য হবে।০৮:১৯ ১৮ নভেম্বর ২০২৫
পল্লবীতে ৭ গুলিতে যুবদল নেতা নিহত
পল্লবীর সেকশন–১২ এলাকায় মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত কাছ থেকে টানা ৭ রাউন্ড গুলি ছুড়ে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে হত্যা করে। ঘটনার পর পুলিশ–র্যাব–ডিবি যৌথভাবে তদন্ত শুরু করেছে, এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।২১:২৪ ১৭ নভেম্বর ২০২৫
মিরপুর–১ ও মৌচাকে ককটেল বিস্ফোরণ, রিকশাচালক আহত
রাজধানীর মিরপুর–১ ও মৌচাকে পরপর ককটেল বিস্ফোরণে এক রিকশাচালক আহত হয়েছেন। জুলাই গণ-অভ্যুত্থান মামলার রায়কে কেন্দ্র করে ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যেই ঘটনাগুলো ঘটে।২০:৫১ ১৭ নভেম্বর ২০২৫
মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ, রিভলভারসহ গ্রেফতার ছাত্রলীগ নেতা
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে ককটেল বিস্ফোরণে যুবদল নেতা রাসেল আহত হয়েছেন। একই এলাকায় বিশেষ অভিযানে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা রাজুকে গ্রেফতার করেছে র্যাব-২।২০:২৮ ১৭ নভেম্বর ২০২৫
‘শেখ হাসিনা ও কামালকে ফেরত পাঠাতে আবারও চিঠি দেবে বাংলাদেশ’
বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁনকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠি পাঠানোর পর ভারতের প্রতিক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।২০:১৩ ১৭ নভেম্বর ২০২৫
হাসিনার রায় নিয়ে ভারতের বিবৃতি
ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় লক্ষ্য করেছে এবং বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটি বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।১৯:৪৬ ১৭ নভেম্বর ২০২৫
‘ভারতীয় গুপ্তচর’ অ্যাখ্যা দিয়ে অভিনেত্রী শাওনের গ্রেফতার দাবি
অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ধানমন্ডি ৩২-এ বুলডোজার নিয়ে যাওয়া ছাত্র-জনতা ‘রাজাকার’ আখ্যা দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় উত্তাপ সৃষ্টি হয়েছে। নেটিজেনরা তাকে ‘ভারতীয় গুপ্তচর’ হিসেবে আখ্যায়িত করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে।১৯:২৫ ১৭ নভেম্বর ২০২৫
দল হিসেবে আওয়ামী লীগের বিচারও শুরু করতে হবে: নাহিদ ইসলাম
আমরা শুনেছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত যাচ্ছেন। আশা করি, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে ফিরবেন। আগামী এক মাসের মধ্যে তাকে দেশে এনে ফাঁসি কার্যকর করতে হবে১৯:০৭ ১৭ নভেম্বর ২০২৫
‘কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত’
জুলাই ২০২৪ গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে ফাঁসির আদেশ। ভারতের জিন্দাল গ্লোবাল বিশেষজ্ঞ নিশ্চিত, দিল্লি তাকে হস্তান্তর করবে না।১৯:০২ ১৭ নভেম্বর ২০২৫
হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে স্বৈরশাসনের কবর রচনা হয়েছে: ফখরুল
এ দেশের প্রতিটি মানুষ ভবিষ্যতে যাতে ন্যায়বিচার পায় সেরকম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই অবিরাম সংগ্রাম চালিয়ে যাব। আজকে সেটার একটা মাইলফলক প্রতিষ্ঠা হলো১৮:৫৬ ১৭ নভেম্বর ২০২৫
সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বেচবে না কেন্দ্রীয় ব্যাংক
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে ৩০ নভেম্বর থেকে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড, ছেঁড়া-ফাটা নোট ও সরকারি চালান সংক্রান্ত পাঁচ ধরনের সেবা বন্ধ হবে। গ্রাহকরা এসব সেবা বাণিজ্যিক ব্যাংক শাখা থেকে নিতে পারবেন।১৮:৪৩ ১৭ নভেম্বর ২০২৫
শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে১৮:৪০ ১৭ নভেম্বর ২০২৫
নোয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সরোয়ার মেঘনা গ্রুপে আর. এম হিসেবে নোয়াখালীতে কর্মরত ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে মাইজদী-রাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পুরাতন১৮:২৭ ১৭ নভেম্বর ২০২৫
ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৩৯, হাসপাতালে ভর্তি ১০০৭
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০০৭। চলতি বছরে মোট মৃত্যু ৩৩৯, আক্রান্ত ৮৬,০০৪ জন।১৮:১৭ ১৭ নভেম্বর ২০২৫
‘শেখ হাসিনার রায়ে জনমনে আতঙ্ক নেই’
শেখ হাসিনাকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, রায়ের পর জনমনে আতঙ্ক নেই এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে।১৭:৩৬ ১৭ নভেম্বর ২০২৫
গ্রেফতারের দিন থেকেই সাজা কার্যকর: অ্যাটর্নি জেনারেল
মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আসামিরা যেদিন গ্রেফতার হবেন, সেদিন থেকেই তাদের সাজা কার্যকর হবে।১৭:২৩ ১৭ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার মামলার রায়
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক হাসিনার এই রায় বিবিসি, আল জাজিরাসহ ভারতীয় গণমাধ্যমগুলোতে `প্রধান খবর` হিসেবে ব্যাপক গুরুত্বের সাথে প্রচারিত হচ্ছে।১৬:৩৩ ১৭ নভেম্বর ২০২৫
























