News Bangladesh

‘গ্রেড’ নিয়ে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩তম গ্রেডের সহকারী শিক্ষকদের বেতন ১১তম গ্রেডে উন্নীত করার জন্য অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অভিযানের সময় নিহত ফাতেমা আক্তারের পরিবারকে সহমর্মিতা জানিয়ে আন্দোলন নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা।

১৯:১৭ ১৮ নভেম্বর ২০২৫

এআই মডেলগুলোর ‘ভুল করার প্রবণতা’ আছে: সুন্দর পিচাই

এ বিষয়টি প্রমাণ করে যে তথ্যের একটি বহুমুখী ইকোসিস্টেম জরুরি—যেখানে মানুষ কেবল এআই–নির্ভর না হয়ে বিভিন্ন উৎস থেকে তথ্য যাচাই করতে পারে। এ কারণেই মানুষ এখনো গুগল সার্চ ব্যবহার করে। আমাদের আরও কিছু পণ্য আছে, যেগুলো সঠিক তথ্য সরবরাহে বেশি নির্ভরযোগ্য

১৮:৫৫ ১৮ নভেম্বর ২০২৫

ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, পরিস্থিতি স্বাভাবিক এবং মানুষের মতপ্রকাশ স্বাধীন।

১৮:৫০ ১৮ নভেম্বর ২০২৫

রংপুরের ৫৩ জুলাই যোদ্ধার গেজেট বাতিল

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অভিযোগ যাচাই-বাছাইয়ের ভিত্তিতে রংপুরের ৫৩ জনের জুলাই যোদ্ধা গেজেট বাতিল করেছে। বর্তমানে শহীদের সংখ্যা ৮৩৬ এবং আহত বা জুলাই যোদ্ধা ১৩,৮০০ জন।

১৮:১৫ ১৮ নভেম্বর ২০২৫

দারুস সালামে পরিত্যক্ত ৬ ককটেল উদ্ধার

রাজধানীর বর্ধন বাড়ি এলাকা থেকে পরিত্যক্ত ছয়টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেছে; এখনো কোনো গ্রেফতার হয়নি।

১৮:০৪ ১৮ নভেম্বর ২০২৫

এনসিপি ও বাসদ মার্কসবাদীকে নিবন্ধন দিয়ে প্রজ্ঞাপন জারি

নিবন্ধন পেতে আগ্রহী নতুন দলের কাছ থেকে এ বছরের ১০ মার্চ আবেদন আহ্বান করা হয়। একদফা সময় বাড়ানোর পর ২২ জুনের মধ্যে ১৪৩টি দল আবেদন করে

১৭:৪১ ১৮ নভেম্বর ২০২৫

ডেঙ্গুতে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯২০ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু ও ৯২০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৪৩ জন, হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬,৯২৪ জন রোগী।

১৭:৩১ ১৮ নভেম্বর ২০২৫

সাত কলেজ নিয়ে আসছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

সরকার ঢাকার সাত সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। খসড়া অধ্যাদেশ পর্যালোচনা চলমান থাকা অবস্থায় ২৩ নভেম্বর থেকেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।

১৭:২০ ১৮ নভেম্বর ২০২৫

সাইবার সুরক্ষা অধ্যাদেশে দণ্ডিতদের বক্তব্য নিষিদ্ধ ঘোষণা

দণ্ডিত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার; এনসিএসএ গণমাধ্যমকে সতর্ক করেছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী সহিংসতা উসকে দেওয়া বা বিদ্বেষমূলক তথ্য প্রচার দণ্ডনীয় অপরাধ।

১৬:৪৮ ১৮ নভেম্বর ২০২৫

ত্রয়োদশ নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৭৬ লাখের বেশি মানুষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন, নতুন অন্তর্ভুক্ত হয়েছেন যারা ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ করেছেন।

১৬:২১ ১৮ নভেম্বর ২০২৫

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

এই পাঁচ ব্যাংক নিয়ে নতুন একটি শরিয়াহভিত্তিক ব্যাংক গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন। নতুন ব্যাংকের জন্য নাম প্রস্তাব করা হয়েছে দুটি— ‘ইউনাইটেড ইসলামিক ব্যাংক’ ও ‘সম্মিলিত ইসলামিক ব্যাংক

১৬:০০ ১৮ নভেম্বর ২০২৫

ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা গ্রেফতার

সোমবার শেখ হাসিনার রায়ের পর লাভলু তার ফেসবুক প্রোফাইলে শেখ হাসিনার ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করেন। সেখানে লেখা ছিল–‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আই ডোন্ট কেয়ার’। এই পোস্টের পর মধ্যরাতে কিছু শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তার বাসায় যান

১৫:৩৮ ১৮ নভেম্বর ২০২৫

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর ভাই ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় হওয়া তিন মামলার অভিযুক্ত ছিলেন শামীম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে

১৫:৩১ ১৮ নভেম্বর ২০২৫

সিনিয়র ম্যানেজার খুঁজছে আরএফএল

প্রতিষ্ঠানটি ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ ডিসেম্বর। 

১৪:৫৪ ১৮ নভেম্বর ২০২৫

আনসার বাহিনীতে যোগ হবে ১৭ হাজার শটগান: অর্থ উপদেষ্টা

তিনি আরও জানান, রোজার আগেই চাল ও গম আমদানি করা হবে। এলসি খোলায় বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় হয়েছে। রোজায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৪:১৮ ১৮ নভেম্বর ২০২৫

হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা ‘অত্যন্ত ক্ষীণ’: আইসিজি

বাংলাদেশে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ বলেই মনে হচ্ছে। তবে যতদিন পর্যন্ত তিনি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ ছাড়তে রাজি না হবেন, ততদিন দলটিকে রাজনৈতিক অঙ্গনে ফিরতে দেওয়ার সম্ভাবনাও কম

১৪:১০ ১৮ নভেম্বর ২০২৫

ঢাকায় ১০ মাসে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ডিএমপি মুখপাত্র জানান, ঘটনাটি নিয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেপ্তার করা গেলে মূল তথ্য উঠে আসবে বলেও জানান তিনি।

১৩:৫১ ১৮ নভেম্বর ২০২৫

দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত বৈধভাবে বিদেশ থেকে এলসির মাধ্যমে ৩৮ কোটি ৪৭ লাখ ৪৮ হাজার ১১ টাকা ৫২ পয়সা মূল্যের স্বর্ণ, অলংকার ও লুজ ডায়মন্ড আমদানি করেছে। কিন্তু একই সময়ে স্থানীয় বাজার থেকে সংগ্রহ করা ৬৭৮ কোটি টাকার স্বর্ণ ও হীরার উৎসের বৈধ কাগজপত্র সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

১৩:৩২ ১৮ নভেম্বর ২০২৫

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি 

রাষ্ট্রদূত প্রত্যাবাসিতদের উদ্দেশে বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ ও নিরাপদ পথই একমাত্র সঠিক উপায়। তিনি সবাইকে দেশে ফিরে প্রয়োজনীয় দক্ষতা অর্জন, সরকারি প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান।

১২:৪৭ ১৮ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকার ১৫ মাসে ইতিহাস সৃষ্টি করেছে: প্রেস সচিব

শফিকুল আলম উল্লেখ করেছেন, সরকারকে অনেকেই দুর্বল ও অদক্ষ মনে করেন। রাস্তাঘাটে নিয়ন্ত্রণহীনতা, ৫০০ দিনে ১,৭০০-এর বেশি বিক্ষোভ, এবং আইন প্রণয়ন ও প্রয়োগে অক্ষমতা- এসব অভিযোগ থাকলেও তিনি দাবি করেছেন, এটি গত কয়েক দশকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সরকার।

১২:১৬ ১৮ নভেম্বর ২০২৫

১৬৫ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম শুরু

মহাপরিচালক বলেন, স্কুল ফিডিং প্রকল্প ২০২৭ সাল পর্যন্ত দেশের নির্বাচিত ১৫০ উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩১ লাখ শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচ কর্মদিবসে পুষ্টিকর খাবার প্রদান করবে। খাদ্য তালিকায় রয়েছে ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, সিদ্ধ ডিম ও ইউএইচটি দুধ।

১১:৫৪ ১৮ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি পাঠানো হবে ২ মন্ত্রণালয়ে 

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির আদেশ দেন। এছাড়া রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার জন্য চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

১১:২৫ ১৮ নভেম্বর ২০২৫

রিলস কাস্টমাইজেশন ফিচার আনল ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, “আমরা ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার পরীক্ষা করছি, যেখানে ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ অনুযায়ী অ্যালগরিদম টিউন করতে পারবেন। আগ্রহের বিষয়গুলো যোগ করা যাবে, আর পছন্দ না হওয়া বিষয়গুলো সরানো যাবে।”

১০:৫৯ ১৮ নভেম্বর ২০২৫

কোথাও কোনো মিষ্টি নেই: উপদেষ্টা আসিফ

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়।

১০:৩৭ ১৮ নভেম্বর ২০২৫