গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
দুপুরে বাঘেরবাজার এলাকার ফিনিক্স কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের সূত্রপাতের সঙ্গে সঙ্গে কারখানার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তারা দ্রুত এলাকায় থেকে নিরাপদ স্থানে সরে যান১৫:১২ ১৯ নভেম্বর ২০২৫
নারীদের পেছনে রেখে পুরুষরা সামনে এগোতে পারবে না: ধর্ম উপদেষ্টা
ধর্ম উপদেষ্টা বলেন, মা-বোনদের কোরআনের আলোয় শিক্ষিত করতে পারলে তারা হাফেজা, আলেমা, মুহাদ্দিসা বা স্কলার হয়ে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।১৪:৫৯ ১৯ নভেম্বর ২০২৫
প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহারে ব্যবস্থা নেওয়ার আহ্বান এনসিপির
তরুণ প্রার্থীদের জনগণের কাছে পৌঁছানের সুযোগ দিতে হবে। অবশ্যই আগের মন্ত্রী, এমপিদের সঙ্গে এক মঞ্চে বিতর্কের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। যারা পেশি বা কালো টাকা বা অস্ত্র দিয়ে ভোট নিয়ন্ত্রণ করতে চায়, তাদেরও একই বৈঠকে বিতর্কের সুযোগ সৃষ্টি করে দিতে হবে১৪:৫৫ ১৯ নভেম্বর ২০২৫
তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলামের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত তথ্যচিত্রটিতে দেশবরেণ্য রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারপতি, মানবাধিকারকর্মী, সংগীতশিল্পীসহ বিভিন্ন অঙ্গনের ব্যক্তির মতামত অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তারেক রহমানের ব্যক্তিজীবন, রাজনৈতিক যাত্রা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা নিয়ে মূল্যায়ন তুলে ধরেছেন।১৪:৩৭ ১৯ নভেম্বর ২০২৫
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা
ড. ইউনূস বলেন, দেশবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এই নির্বাচনকে সত্যিকার অর্থে শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা একান্তভাবে কামনা করছি।১৪:১২ ১৯ নভেম্বর ২০২৫
রাতে তুলে নেওয়ার ১০ ঘণ্টা পর ডিবি থেকে ছাড়া পেলো সাংবাদিক সোহেল
`বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে স্বসম্মানে বাসায় পৌঁছে দিয়েছে১৩:৪৯ ১৯ নভেম্বর ২০২৫
পল্লবীতে যুবদল নেতা হত্যায় সন্ত্রাসী পাতা সোহেল ও সুজন গ্রেফতার
এর আগে মঙ্গলবার নিহতের স্ত্রী সাবিহা আক্তার দিনা পল্লবী থানায় হত্যা মামলা করেন। মামলায় মো. জনি ভূঁইয়া (২৫), পাতা সোহেল ওরফে মনির হোসেন (৩০), সোহাগ ওরফে কাল্লু (27), মাসুম ওরফে ভাগিনা মাসুম (২৮) ও রোকন (৩০)সহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়।১৩:৪৫ ১৯ নভেম্বর ২০২৫
ময়মনসিংহে লোকাল ট্রেনে দুর্বৃত্তদের আগুন
তিনি জানান, জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়া-মোছার জন্য ওয়াশপিটে রাখা ছিল। দুর্বৃত্তরা গানপাউডার এবং পেট্রলজাতীয় তরল পদার্থ ব্যবহার করে আগুন লাগায়। আরএনবির সদস্যরা দ্রুত নিজেদের জ্যাকেট ভিজিয়ে আগুনের ওপর ঢেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।১৩:০৮ ১৯ নভেম্বর ২০২৫
বিজয় দিবসে এবারও প্যারেড হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, `শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশের পর কিছু রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। আগের মতো বিজয় দিবস উদযাপন হবে, আগের থেকে আরও বেশি আয়োজনে।`১২:৪৮ ১৯ নভেম্বর ২০২৫
সুষ্ঠু নির্বাচনে রাজনৈতিক দলগুলোরও ওয়াদা প্রয়োজন: সিইসি
নাসির উদ্দিন বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাজনৈতিক দলগুলোর। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না।”১২:১৯ ১৯ নভেম্বর ২০২৫
২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
সম্প্রতি এনসিটিবির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত স্মারকে বলা হয়েছে, ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি), দাখিল, এসএসসি, দাখিল ভোকেশনাল এবং কারিগরি স্তরের বই মুদ্রণ ও সরবরাহ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।১১:৫০ ১৯ নভেম্বর ২০২৫
জাপানে এক রাতে ১৭০ ভবনে আগুন
এ পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণে একজন নিখোঁজ রয়েছেন, তবে ১৭৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি এবং তদন্ত চলছে।১১:১২ ১৯ নভেম্বর ২০২৫
শেখ হাসিনার মৃত্যুদণ্ড ন্যায়বিচারের মাইলফলক: বিএনপি
ফখরুল আরও বলেন, এই রায় গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা এবং ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানে নিহত অসংখ্য পরিবারের ক্ষোভ অন্তত কিছুটা প্রশমিত করবে বলে আশা করা যায়।১০:৪৮ ১৯ নভেম্বর ২০২৫
অনলাইন কেনাকাটায় নতুন এআই সুবিধা যুক্ত করল গুগল
কলফোবিয়া থাকা ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য ফিচারটি বিশেষ কার্যকর। বর্তমানে খেলনা, বৈদ্যুতিক পণ্য ও বিউটি ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের বেশ কিছু অঙ্গরাজ্যে এই সেবা পাওয়া যাচ্ছে।১০:২০ ১৯ নভেম্বর ২০২৫
পোস্টাল ব্যালট: কোন দেশে কবে অ্যাপে নিবন্ধন?
মঙ্গলবার (১৮ নভেম্বর) অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।০৯:৫২ ১৯ নভেম্বর ২০২৫
বড়পর্দায় অভিষেক তানজিন তিশার, প্রকাশ হলো ফার্স্ট লুক
পোস্টারটি প্রকাশের পর তিশা নিজেও সামাজিক মাধ্যমে লিখেছেন, “আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়োজিত।” তবে দর্শকদের প্রতিক্রিয়া এসেছে মিশ্র। কেউ প্রশংসা করলেও অনেকে পোস্টারটি পছন্দ না হওয়ার কথাও জানিয়েছেন।০৯:২৫ ১৯ নভেম্বর ২০২৫
লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৩
প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় শহর সাইদার কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে একটি মসজিদের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।০৯:০৪ ১৯ নভেম্বর ২০২৫
হামজাদের প্রশংসায় ভাসালেন তারেক রহমান
তারেক রহমান লেখেন, “২২ বছর পর ভারতের বিরুদ্ধে ফুটবল মাঠে বাংলাদেশের জয় আমাদের সবাইকে মনে করিয়ে দিল—শৃঙ্খলা, ঐক্য ও বিশ্বাস থাকলে আমরা অনেক কিছু অর্জন করতে পারি।”০৮:৪২ ১৯ নভেম্বর ২০২৫
২২ বছর পর ভারতকে হারাল বাংলাদেশ
ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। বাঁ দিক থেকে রাকিব হোসেনের ক্রস ধরে ডি-বক্সে ঢুকেই সূক্ষ্ম টোকার মাধ্যমে বল জালে পাঠান মিডফিল্ডার শেখ মোরছালিন। জাতীয় দলের জার্সিতে এটি তার সপ্তম আন্তর্জাতিক গোল।০৮:১৯ ১৯ নভেম্বর ২০২৫
নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডাচ ভাইস মিনিস্টারকে জানান, নিষিদ্ধ কার্যক্রম ও স্থগিত নিবন্ধনের কারণে আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। দুই পক্ষ কৃষি, বিনিয়োগ, প্রযুক্তি ও শ্রম আইন সংস্কারসহ সহযোগিতা বিস্তারের নানা দিক এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ–সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন।২২:০৩ ১৮ নভেম্বর ২০২৫
ক্লাউডফ্লেয়ার ত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল
ক্লাউডফ্লেয়ারের বৈশ্বিক নেটওয়ার্কে ত্রুটি দেখা দিলে বিশ্বের প্রায় ২০ শতাংশ ওয়েবসাইট একযোগে অচল হয়ে পড়ে, প্রভাব পড়ে বাংলাদেশেও। অস্বাভাবিক ট্রাফিকজনিত সমস্যার তদন্ত চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।২১:৪৩ ১৮ নভেম্বর ২০২৫
‘হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন দেখে যেতে না পারা দুঃখজনক। গুলশানে মওদুদের বইয়ের মোড়ক উন্মোচনে তিনি মওদুদের গণতান্ত্রিক ভূমিকা ও লেখনীর গুরুত্ব তুলে ধরেন।২১:২৭ ১৮ নভেম্বর ২০২৫
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করলেন সিইসি
প্রবাসী ও অন্যান্য ভোটারদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা নিশ্চিত করতে নতুন অ্যাপ চালু। নিবন্ধন ১৯ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে, ভোটাররা আইটি-সাপোর্টেড ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।২১:০২ ১৮ নভেম্বর ২০২৫
তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে বিএনপির কড়া নির্দেশনা
বিএনপি তারেক রহমানের জন্মদিনে কেক কাটা, পোস্টার-ব্যানার বা আলোচনাসভাসহ কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান না করার নির্দেশ দিয়েছে। দেশব্যাপী সকল ইউনিটের নেতাকর্মীদের এই নির্দেশ মেনে চলার আহ্বান জানানো হয়েছে।২০:১৮ ১৮ নভেম্বর ২০২৫
























