ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুই ট্যাংকার, ৪ বাংলাদেশী উদ্ধার
কৃষ্ণসাগরে রাশিয়ার ‘ছায়া নৌবহর’-এর দুই ট্যাংকারে ইউক্রেনের ড্রোন হামলা চালানো হয়েছে। তুরস্কের কোস্ট গার্ড ২৫ নাবিককে উদ্ধার করেছে, যার মধ্যে চারজন বাংলাদেশি রয়েছেন; হতাহতের খবর নেই।১২:৪৭ ৩০ নভেম্বর ২০২৫
আফগান নাগরিকদের সব ভিসা স্থগিত ও বাতিল করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র আফগান নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত ও বাতিল করেছে, বর্তমান প্রক্রিয়া ও যুক্তরাষ্ট্রে থাকা ভিসাধারীদের ভিসাও অন্তর্ভুক্ত। পদক্ষেপের পেছনে ওয়াশিংটনে আফগান হামলা এবং জাতীয় নিরাপত্তা উদ্বেগ প্রেক্ষাপট হিসেবে উল্লেখ করা হয়েছে।১২:২৯ ৩০ নভেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর চিঠি
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ চিঠি পাঠিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেছেন। চিঠিতে তিনি তার অসামান্য অবদান ও বাংলাদেশ-পাকিস্তানের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন।১১:৪২ ৩০ নভেম্বর ২০২৫
টানা পাঁচদিন ১৩ ডিগ্রিতে স্থির পঞ্চগড়ের তাপমাত্রা
পঞ্চগড়ে টানা পাঁচদিন ধরে তেঁতুলিয়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১°C, বাতাসে আর্দ্রতা ৮৪%, শীতের তীব্রতা বাড়ছে। ভোর ও রাতে শীত বেশি অনুভূত হচ্ছে, শিশু ও বৃদ্ধারা বিশেষভাবে দুর্ভোগে।১১:১৩ ৩০ নভেম্বর ২০২৫
‘আগামী সপ্তাহে যাত্রা শুরু করছে সম্মিলিত ইসলামী ব্যাংক’
বাংলাদেশ ব্যাংক পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে। নতুন ব্যাংকটি ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে আগামী সপ্তাহে যাত্রা শুরু করতে পারে।১০:৫০ ৩০ নভেম্বর ২০২৫
‘মেগাথার্স্ট’ ফল্টে বাড়ছে চাপ, বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের
বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে; বিশেষজ্ঞরা মেগাথার্স্ট ফল্ট থেকে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে সতর্ক করছেন। দ্রুত প্রস্তুতি, সচেতনতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার না করলে বড় মানবিক বিপর্যয় আসতে পারে।১০:১৯ ৩০ নভেম্বর ২০২৫
রুদ্ধশ্বাস জয়ে সিরিজের লড়াইয়ে ফিরল বাংলাদেশ
বাংলাদেশ ১৭১ রানের রেকর্ড লক্ষ্য তাড়া করে চট্টগ্রামে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১–১ সমতা ফেরায়। ইমন–লিটনের জুটি ও শেষ দিকে সাইফউদ্দিন–মেহেদির ঝড়ো ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস জয় পায় টাইগাররা।০৯:৪০ ৩০ নভেম্বর ২০২৫
হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত আসামি তানভীর মাহমুদের মৃত্যু
হলমার্ক কেলেঙ্কারির প্রধান আসামি ও গ্রুপের এমডি তানভীর মাহমুদ শনিবার রাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুপুরে অসুস্থতা বেড়ে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।০৯:০২ ৩০ নভেম্বর ২০২৫
‘তিন দিন ধরে অপরিবর্তিত খালেদা জিয়ার অবস্থা’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে অপরিবর্তিত; কিডনি, ফুসফুস ও অন্যান্য জটিলতায় তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। বিদেশে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মেডিকেল বোর্ডের সুপারিশ ও তার শারীরিক স্থিতিশীলতার ওপর নির্ভর করছে।০৮:৪০ ৩০ নভেম্বর ২০২৫
মঙ্গলগ্রহে প্রথমবারের মতো বজ্রপাতের শব্দ রেকর্ড!
সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোভার পারসিভারেন্স এর দাবি, মঙ্গলগ্রহের বায়ুমণ্ডলে সক্রিয় বৈদ্যুতিক চার্জের (বিদ্যুৎ-এর) প্রমাণ পেয়েছে তারা। রোভারটিই এই বৈদ্যুতিক ঝলক শনাক্ত করেছে। একজন বিজ্ঞানী একে উল্লেখ করেছেন `মিনি-লাইটিং` বা `ছোট আকারের বজ্রপাত` হিসেবে১৯:২৩ ২৯ নভেম্বর ২০২৫
তারেক রহমানের দেশে ফেরায় সরকারের কোনো বিধিনিষেধ নেই: প্রেস সচিব
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন১৯:১৮ ২৯ নভেম্বর ২০২৫
নোয়াখালীতে ভুল অপারেশনে রোগীর মৃত্যু, পালিয়েছে চিকিৎসক
গত ২৫ নভেম্বর দুপুরে রিংকিকে হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে তার অপারেশন করা হয়। পরদিন দ্রুত রিলিজ দেওয়া হয়। বাড়িতে নেওয়ার পর থেকেই রিংকির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ডাক্তারকে ফোন করা হলে তিনি স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেন১৭:৩৮ ২৯ নভেম্বর ২০২৫
সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করল যুক্তরাষ্ট্র
কোন কোন দেশ থেকে আশ্রয় আবেদন নেওয়া হবে না, তা এখনও অস্পষ্ট। ট্রাম্প জানাননি কোন দেশগুলোকে তৃতীয় বিশ্ব তালিকায় বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এবং জাতিসংঘ ইতোমধ্যে ট্রাম্প প্রশাসনকে আন্তর্জাতিক শরণার্থী চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে১৭:৩৩ ২৯ নভেম্বর ২০২৫
চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ২০ লাখের বেশি করদাতা
গত বছরের আগস্টে সরকার ২০২৫-২৬ কর বছরের জন্য ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুরু করে। জাতীয় রাজস্ব বোর্ড এক বিশেষ আদেশের মাধ্যমে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা১৬:২৪ ২৯ নভেম্বর ২০২৫
রাজনীতিই সব নীতিকে নিয়ন্ত্রণ ও সমন্বয় করবে: জামায়াত আমির
ব্যবসায়ীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ হলেও, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্য কাঙ্ক্ষিত সুবিধা এবং কমফোর্ট জোন তৈরি করা সম্ভব হয়নি, এটাই বাস্তবতা। তবে তিনি প্রশ্ন তুলেছেন, এখন যা পারলাম না, তা কি আর হবে না১৬:০৮ ২৯ নভেম্বর ২০২৫
খালেদা জিয়ার আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসাথে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি১৬:০২ ২৯ নভেম্বর ২০২৫
ভূমিকম্প: ঢাবিতে ছুটির মধ্যেই অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে আগামীকাল ৩০ নভেম্বর রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় চেয়ারম্যান এবং ইনস্টিটিউট পরিচালকরা১৫:৫৮ ২৯ নভেম্বর ২০২৫
১২০ টাকার পেঁয়াজ ভারতে ২৫ টাকা!
২০২৩-২৪ অর্থবছরে ভারত বাংলাদেশে ৭ লাখ ২৪ হাজার টন পেঁয়াজ রপ্তানি করেছিল। যা দেশটির মোট রপ্তানির ৪২ শতাংশ ছিল। সেখানে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ মাত্র ১২ হাজার ৯০০ টন পেঁয়াজ কিনেছে ভারতে পেঁয়াজের বাজার কেমন১৫:৫২ ২৯ নভেম্বর ২০২৫
‘খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত’
আযম খান আরও বলেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।১৪:৩৭ ২৯ নভেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপদেষ্টা পরিষদের সভায় দোয়া
২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়১৪:৩৭ ২৯ নভেম্বর ২০২৫
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন।১৪:১৪ ২৯ নভেম্বর ২০২৫
লুটপাটে জড়িতদের শাস্তির আহ্বান মির্জা ফখরুলের
মির্জা ফখরুল বলেন, দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময় দেশের অর্থনীতিকে সচল রাখতে কাজ করেছে। ওপেন ইকোনমির যুগের সূচনা করেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ক্ষমতায় থাকাকালে বিএনপি প্রতিবারই অর্থনীতিকে স্থিতিশীল করতে ভূমিকা রেখেছে।১৩:৫৮ ২৯ নভেম্বর ২০২৫
আমদানিতে কোনো বাধা নেই: গভর্নর
“যদি কেউ আমদানি করতে না পারে, সেটা সম্পূর্ণ তার নিজের সমস্যা,” মন্তব্য করে তিনি যোগ করেন, “আমদানি করার পর অর্থের ব্যবস্থাপনা করা ব্যবসায়ীদেরই দায়িত্ব।”১৩:২৬ ২৯ নভেম্বর ২০২৫
ডিসেম্বরে আসছে সাংবাদিক দম্পতি খুনের গল্পে নির্মিত ‘অমীমাংসিত’
রায়হান রাফির দীর্ঘদিন আটকে থাকা রহস্যভিত্তিক ওয়েব ফিল্মটি আগামী ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এটি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নির্মিত। কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।১৩:০০ ২৯ নভেম্বর ২০২৫
























