News Bangladesh

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি ১১ ডিসেম্বর 

২০২৬ শিক্ষাবর্ষে দেশের ৪,০৪৮টি সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি হবে। সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি, বেসরকারি স্কুলের সংখ্যা ৩,৩৬০টি।

১৯:১৭ ৩০ নভেম্বর ২০২৫

বিজয় দিবসের কর্মসূচি স্থগিত করল বিএনপি

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়

১৯:০৫ ৩০ নভেম্বর ২০২৫

ক্যালিফোর্নিয়ায় শিশুর জন্মদিনে বন্দুক হামলায় নিহত ৪

সান জোয়াকিন কাউন্টি শেরিফ দপ্তরের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, “এই ঘটনা অবিশ্বাস্য ও মর্মান্তিক। তদন্ত চলছে, তাই তথ্য এখনো সীমিত। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি লক্ষ্যবস্তু করে করা হামলা।”

১৮:৫৪ ৩০ নভেম্বর ২০২৫

টাঙ্গাইলে নকল ওষুধ বিক্রি, লাজফার্মাকে ২ লাখ টাকা জরিমানা

ভোক্তা অধিদফতর জানায়, স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম গত বৃহস্পতিবার রাতে নকল ওষুধ বিক্রির অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পরই ওইদিন রাতেই লাজফার্মায় অভিযান চালিয়ে সন্দেহজনক বেশ কিছু ওষুধ জব্দ করা হয়

১৮:৩৫ ৩০ নভেম্বর ২০২৫

‘খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, বিদেশ যাওয়ার সিদ্ধান্ত হয়নি’

হাসপাতালের সামনে নেতাকর্মীদের ভিড় প্রসঙ্গে রিজভী বলেন, “অতিরিক্ত ভিড় চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটায়। সবাইকে অনুরোধ করছি—হাসপাতালের সামনে ভিড় করবেন না, নিজ নিজ অবস্থান থেকে দোয়া করুন।”

১৮:২৯ ৩০ নভেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে বাউলদের কর্মসূচির ব্যানার ছেঁড়ার অভিযোগে আটক ১

সারাদেশে মাজারে হামলা ও বাউলদের ওপর হামলার প্রতিবাদে বিকেল সোয়া ৪টার দিকে শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা বাউল শিল্পীদের আয়োজনে সমাবেশ শুরু হয়

১৮:০৪ ৩০ নভেম্বর ২০২৫

নতুন ২ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়টি উল্লেখের পাশাপাশি মরক্কো ও রাশিয়ায় নিযুক্ত দুই বাংলাদেশি রাষ্ট্রদূতের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোথাও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। 

১৮:০৪ ৩০ নভেম্বর ২০২৫

১২২ বার পেছালো সাংবাদিক সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে গেলো পরপর ১২২ বার। এখনও আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশ ব্যুরো

১৭:৫৪ ৩০ নভেম্বর ২০২৫

একদিনে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ভর্তি ৬৩৬

একদিনে সারা দেশে ৮০৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এতে চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ২৫ জন।

১৭:৩৬ ৩০ নভেম্বর ২০২৫

শীতে বাড়ে কোলেস্টেরল, সুস্থ থাকতে মানুন জরুরি নিয়ম

অনেকে মনে করেন, শুধু চর্বিজাতীয় খাবার বেশি খেলেই কোলেস্টেরল বাড়ে। ধারণাটি পুরোপুরি সঠিক নয়। বিপাকহার ঠিক থাকলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। কিন্তু ডায়াবেটিস বা অন্য স্বাস্থ্য সমস্যা থাকলে কোলেস্টেরল দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি।

১৭:১৫ ৩০ নভেম্বর ২০২৫

৬০ ঘণ্টা প্রশিক্ষণ ছাড়া আর ড্রাইভিং লাইসেন্স নয়: বিআরটিএ চেয়ারম্যান

তিনি আরও জানান, দেশে সড়ক দুর্ঘটনার ৭৩ শতাংশই মোটরসাইকেলজনিত। তাই সড়কে নিরাপত্তার স্বার্থে বিআরটিএ অনুমোদিত মানসম্মত হেলমেট ব্যবহারের আহ্বান জানান তিনি।

১৬:৪৮ ৩০ নভেম্বর ২০২৫

তারেক রহমান চাইলে একদিনেই ট্রাভেল পাস: পররাষ্ট্র উপদেষ্টা

তিনি বলেন, তারেক রহমানের দেশে ফেরায় কোনো বাধা নেই। তিনি আবেদন করলেই দ্রুত ট্রাভেল পাস দেওয়া হবে। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রয়োজন হলে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

১৬:২৫ ৩০ নভেম্বর ২০২৫

তারেক জিয়া উপযুক্ত সময়ে দেশে ফিরবেন: রিজভী

বিএনপির এ নেতা আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো অপরিবর্তিত। বিদেশে চিকিৎসার বিষয়ে চিকিৎসকরা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আশা করা হচ্ছে শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন। এছাড়া বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির দুই সপ্তাহব্যাপী দলীয় কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।

১৫:৫৫ ৩০ নভেম্বর ২০২৫

ম্যানেজার খুঁজছে এসিআই

প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ ডিসেম্বর।

১৫:৪০ ৩০ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির রোড শো কর্মসূচি স্থগিত

হাসপাতাল এলাকায় নেতাকর্মীদের ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, নেত্রীর প্রতি শ্রদ্ধা ও আবেগ সে কারণে তারা (নেতাকর্মীরা) যাচ্ছেন। কিন্তু ভিড় করতে গিয়ে অন্যান্য রোগীদের  চিকিৎসায় বিঘ্ন ঘটানো যাবো না। যারা ভিড় করছেন, অবস্থান করছেন তাদের ভিড়ের কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হচ্ছে। আপনাদের সবাইকে বলবো নিজ নিজ অবস্থানে থেকে দোয়া করুন।

১৫:১৯ ৩০ নভেম্বর ২০২৫

সচিবালয়ে নতুন কেবিনেট ভবনে আগুন, নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস

ঢাকার সচিবালয়ের নতুন কেবিনেট ভবনের অষ্টম ও দশম তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে, হতাহতের খবর নেই।

১৪:৪৪ ৩০ নভেম্বর ২০২৫

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে নিহত হন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২), মানিকের বোন কুলছুম বেগম (৫৫) এবং বাচ্চা

১৪:৩৬ ৩০ নভেম্বর ২০২৫

প্রবাসীদের জন্য প্রথমবারের পোস্টাল ভোট, নিবন্ধন ছাড়ালো ৯২ হাজার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেবেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত ৯২,৭৭১ জন প্রবাসী নিবন্ধন করেছেন; ডাকযোগে ব্যালট পাঠানো হবে।

১৪:৩১ ৩০ নভেম্বর ২০২৫

বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অভিযোগে প্রসিকিউটর গাজী তামীম বলেন, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে ফজলুর রহমান বলেছেন, তিনি এই ট্রাইব্যুনাল মানেন না। তার যুক্তি, এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য

১৪:০৫ ৩০ নভেম্বর ২০২৫

সিসিটিভিতে মোহাম্মদপুর কিশোর গ্যাং হামলার হৃদয়বিদারক দৃশ্য

মোহাম্মদপুরে কিশোর গ্যাং হামলায় ২৬ বছর বয়সী যুবক বাবু নিহত। সিসিটিভি ফুটেজে হামলাকারীর চেহারা ও আশপাশের জনসাধারণের নিষ্ক্রিয়তা ধরা পড়েছে।

১৩:৫৮ ৩০ নভেম্বর ২০২৫

খুলনায় আদালত এলাকায় কুপিয়ে ও গুলি করে দুজনকে হত্যা

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, জনবহুল এলাকায় দুপুরের দিকে ২ যুবককে গুলি করে সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই দুই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে

১৩:৫৮ ৩০ নভেম্বর ২০২৫

শক্তিশালী হয়ে উত্তরমুখী ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, ৪ বন্দরে সতর্কতা

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে উত্তরমুখী অগ্রসর হচ্ছে, ফলে চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী পাঁচ দিন সারা দেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও ২–৩ ডিসেম্বর রাত–দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

১৩:৪২ ৩০ নভেম্বর ২০২৫

জেনেভা ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলসহ গ্রেফতার ৩

বুনিয়া সোহেলকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ। পরে তার দুই সহযোগী নয়ন ও রাব্বিকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করা হয়, যা প্রতিপক্ষের হামলার পর প্রতিশোধমূলক প্রস্তুতির অংশ ছিল।

১৩:২৮ ৩০ নভেম্বর ২০২৫

কাশবনে ‘অন্তরঙ্গ মুহূর্তে’ আরিফিন শুভ-ঐশী, ভাইরাল ভিডিও দৃশ্য

আরিফিন শুভ ও জান্নাতুল ঐশীর ‘নূর’ সিনেমার গানের ক্লিপস ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে নদীর ধারে কাশবনের মাঝখানে রোমান্টিক মুহূর্ত দেখানো হলেও এটি সিনেমার শুটিং-এর অংশ, মুক্তি হবে ওটিটি প্লাটফর্মে।

১২:৫৯ ৩০ নভেম্বর ২০২৫