আমার মস্তিষ্কে কোনো সমস্যা নেই: ট্রাম্প
মার্কিন রাজনীতিতে দীর্ঘদিন ধরেই ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক চলছে। তার প্রথম মেয়াদকালে সাংবাদিক মাইকেল উলফ প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে ট্রাম্পের সম্পর্কে ‘গুরুতর মানসিক সমস্যার’ ইঙ্গিত দেওয়া হয়। এতে বলা হয়, তিনি স্বল্প সময়ের মধ্যে বারবার একই কথা পুনরাবৃত্তি করেন।১৩:৫৮ ১ ডিসেম্বর ২০২৫
বঙ্গোপসাগরে মাছের মজুত ১,৫৮,১০০ টন থেকে কমে ৩৩,৮১১ টন
নতুন জরিপে দেশের সমুদ্রসীমায় নতুন আরও ৬৫ প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে ৫ প্রজাতির মাছ সারা বিশ্বের মধ্যে প্রথম দেখা গেছে। এত দিন সাগরে মোট ৪৭৫ প্রজাতির মাছ পাওয়া যেত১৩:৪৬ ১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার সুস্থতায় চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা চলছে: মির্জা ফখরুল
তিনি আরও বলেন, দেশের মানুষ খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন চিকিৎসা- সংক্রান্ত ব্রিফিংয়ের মাধ্যমে সর্বশেষ অবস্থা জানাবেন।১৩:৩৯ ১ ডিসেম্বর ২০২৫
খুলনায় ৯ ঘণ্টার ব্যবধানে আবারও গুলি, গুরুতর আহত ১
আহত সম্রাট কাজী নড়াইলের কাজী আজিজুর রহমানের ছেলে এবং খুলনা শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কর্মরত। বর্তমানে তিনি শিপইয়ার্ড এলাকায় বসবাস করছেন।১৩:০৭ ১ ডিসেম্বর ২০২৫
নীহার আহমেদের কথায় বিকেএসপি’র থিম সঙ ‘এসো স্বদেশের পতাকা উড়াই’
ভিডিওচিত্রের পরিচালনা ও সিনেমাটোগ্রাফি করেছেন চন্দন রায় চৌধুরী। এতে মডেল হয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাস, ফুটবলার সালেহীন, শুটার আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ।১২:৫৮ ১ ডিসেম্বর ২০২৫
বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া
রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে প্রার্থী হতে চান। বিএনপি ইতিমধ্যেই ২২৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে, যেখানে হবিগঞ্জ-১ আসন এখনও ফাঁকা রয়েছে।১২:৩২ ১ ডিসেম্বর ২০২৫
প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৫, রেহানার ৭ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান বলেন, “সব সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা ছিল আমাদের।”১২:০২ ১ ডিসেম্বর ২০২৫
হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ঘিরে আদালতে নিরাপত্তা জোরদার
রায়ের কারণে আদালত ও আশেপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালতের প্রবেশপথে অতিরিক্ত তল্লাশিচৌকি বসানো হয়েছে এবং পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের টহল টিম মোতায়েন রয়েছে।১১:৪৯ ১ ডিসেম্বর ২০২৫
শতাব্দীর দীর্ঘতম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে যেদিন
পূর্ণগ্রাসের সময় সূর্য কয়েক মিনিটের জন্য দেখা যাবে না, আকাশের উজ্জ্বলতা ম্লান হয়ে যাবে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে সূর্যের করোনা অন্ধকার ডিস্কের চারপাশে মৃদুভাবে ঝলক দেখাবে।১১:৩৩ ১ ডিসেম্বর ২০২৫
দীর্ঘ নয় মাস বন্ধ থাকার সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু
সকালে ঘাটে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এম এ মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, কক্সবাজার সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন চৌধুরী ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তারা সরকারি নির্দেশনা বাস্তবায়ন ও তদারকি করেছেন।১১:০০ ১ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে, তাপমাত্রা নেমেছে ১৩.৫ ডিগ্রিতে
স্থানীয়রা জানান, মাঠের ফসলি জমিতে ও ঘাসের ডগায় জমে আছে শিশিরবিন্দু। দিনের রোদ কিছুটা উষ্ণতা দিলেও সন্ধ্যা নামলেই শীত বেড়ে যায়। বিশেষ করে মধ্যরাতের পর হিমেল হাওয়ার প্রভাব আরও তীব্র হয়।১০:৩৮ ১ ডিসেম্বর ২০২৫
বিশ্বজয়ের পর দেশেই প্রিমিয়ার হচ্ছে চা-শ্রমিক জীবনের গল্প ‘নিশি’
প্রিমিয়ার নিয়ে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি যাচ্ছে, পুরস্কারও পাচ্ছে। তবে বাংলাদেশের দর্শকদের সামনে দেখানোই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ। অনেকেই ব্যক্তিগতভাবে ছবিটি দেখতে চেয়েছিলেন, তাদের জন্য এটি বিশেষ সুযোগ।”১০:১৩ ১ ডিসেম্বর ২০২৫
নানা নাটকীয়তায় শেষ হলো বিপিএলের ১২তম আসরের নিলাম
এবারের নিলামের জন্য নিবন্ধন করেন ১৪৭ জন দেশি ক্রিকেটার। বিদেশি ক্রিকেটারের তালিকায় নাম ছিল ৫০০ জনের বেশি, তবে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয় ২৬০ জনকে।০৯:৪১ ১ ডিসেম্বর ২০২৫
পূর্বাচল প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের রায় আজ
মামলার অন্য আসামিরা হলেন- শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, পূরবী গোলদার, অলিউল্লাহ, কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য খুরশীদ আলম, তন্ময় দাস, নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।০৯:২৪ ১ ডিসেম্বর ২০২৫
সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা বলেন, “প্রথমে মনে হয়েছিল সামান্য কিছু অনিয়ম হয়েছে; কিন্তু আপনারা যে পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরেছেন, তা রীতিমতো ভয়াবহ। কল্পনার বাইরে।”০৯:০১ ১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সুখবর দিলেন তথ্য উপদেষ্টা
মাহফুজ আলম বলেন, “আমি ব্যক্তিগত উদ্যোগে বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছি। দেশ ও গণতন্ত্রের জন্য তার অবদান ও ত্যাগ অনস্বীকার্য। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর সঙ্গে আমিও দোয়া করেছি।”০৮:৩৮ ১ ডিসেম্বর ২০২৫
মহান বিজয়ের মাস শুরু
প্রতি বছরের মতো এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হবে বিজয়ের মাস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিস্তারিত কর্মসূচি। পাশাপাশি রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও পালন করবে নিজেদের কর্মসূচি।০৮:১৯ ১ ডিসেম্বর ২০২৫
মেট্রো ট্রেনের ছাদে দুই যাত্রী, সচিবালয় স্টেশনে চলাচল সাময়িক বন্ধ
রাত পৌনে ৯টার দিকে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একই তথ্য জানায়। তবে কীভাবে দুই ব্যক্তি নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ট্রেনের ওপর উঠলেন এবং তাদের পরিচয় কী -এ বিষয়ে কিছু জানায়নি সংস্থাটি। এছাড়া কখন মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে তাও উল্লেখ করা হয়নি।২১:৫৭ ৩০ নভেম্বর ২০২৫
বিডিআর হত্যাকাণ্ডে জড়িত আ.লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন
প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, “বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতি দীর্ঘদিন অন্ধকারে ছিল। আপনাদের কাজ সেই অন্ধকার দূর করবে। এই প্রতিবেদন জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে।”২১:৩৯ ৩০ নভেম্বর ২০২৫
নভেম্বরের ২৯ দিনে এলো ২৬৮ কোটি ডলার রেমিট্যান্স
ব্যাংক বিভাগ অনুযায়ী, এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ৬৯ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৫ লাখ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৮৭ কোটি ৯০ লাখ ডলার, এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৫ লাখ ডলার।২১:১৬ ৩০ নভেম্বর ২০২৫
এক ভোটকক্ষে দুই গোপন বুথ থাকবে: ইসি সচিব
সচিব বলেন, আগামী বছরে এটি হবে দেশের সবচেয়ে বড় নির্বাচন। কমিশন মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও কাজের সমন্বয় নিশ্চিত করতে মনোযোগ দিয়েছে।২০:৫০ ৩০ নভেম্বর ২০২৫
আবার ডিআরইউ’র সভাপতি সালেহ, সম্পাদক সোহেল
অন্য নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম নির্বাচিত হয়েছেন।২০:২০ ৩০ নভেম্বর ২০২৫
লালমনিরহাটে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকের যাবজ্জীবন
লালমনিরহাটে পরকীয়ার জেরে আব্দুল জলিল হত্যা মামলায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাসে কারাদন্ড দিয়েছেন আদালত২০:০৮ ৩০ নভেম্বর ২০২৫
অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক
নতুন ব্যাংকটি গঠিত হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বারবার তারল্য সহায়তা সত্ত্বেও এসব ব্যাংকের আর্থিক অবস্থা উন্নতি করেনি; শেয়ারবাজারে শেয়ারের দাম কমে গেছে এবং নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ঋণাত্মক।১৯:৪৬ ৩০ নভেম্বর ২০২৫
























