News Bangladesh

নির্বাচনের তফসিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা, আশা সিইসির

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা আগের তুলনায় অনেক উন্নত। পুলিশ, আনসার, বিজিবি, র‍্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। তিনি উল্লেখ করেন, অতীতে ছুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলেও তা বিচ্ছিন্ন এবং বর্তমান পরিস্থিতি আগের তুলনায় আরও ভালো।

১২:৩৬ ২৯ নভেম্বর ২০২৫

তথ্য বিকৃতির যুগ শেষ: প্রেস সচিব

তিনি আন্তর্জাতিক উদাহরণ টেনে জানান, বিশ্বের শীর্ষস্থানীয় অপারেটর যেমন এপিএম, ডিপি ওয়ার্ল্ড, হাচিসন ও পিএসএ পরিচালনায় ৫০০-এর বেশি সফল বন্দর টার্মিনাল রয়েছে। এসব উদাহরণ বিদেশি অপারেটরদের দক্ষতা, ব্যবসা সম্প্রসারণ ও বৈশ্বিক অর্থনীতিতে তাদের অবদান স্পষ্ট করে।

১১:৫৫ ২৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার অসুস্থতার জন্য হাসিনাকে জবাবদিহি করতে হবে: রুমিন ফারহানা

রুমিন ফারহানা আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ হাসপাতালে চিকিৎসাধীন। ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন তাকে কারাগারে নিয়ে যায়, সে সময় প্রতিটি মামলার তারিখে আলিয়া মাদরাসায় উপস্থিত ছিলেন তিনি এবং কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। তখন এত অসুস্থ তিনি দেখেননি।

১১:২৬ ২৯ নভেম্বর ২০২৫

ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোচ হিসেবে থাকবেন গোলাম রব্বানি ছোটন, তার সহকারী হিসেবে থাকবেন জাহাঙ্গীর আলম। আর গোলরক্ষক কোচ হিসেবে থাকবে আরিফুর রহমান পান্নু।

১০:৫৬ ২৯ নভেম্বর ২০২৫

ইমরান খানের বেঁচে থাকার প্রমাণ নেই, দাবি ছোট ছেলের

কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন, অন্যত্র সরানো হয়নি। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। কর্তৃপক্ষ দাবি করেছে, তার অসুস্থতার খবর ভিত্তিহীন।

১০:১৪ ২৯ নভেম্বর ২০২৫

কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডব্লিউএফপি

প্রতিটি পরিবারকে পাঁচ কেজি ওজনের এইচইবি কার্টন দেওয়া হয়েছে। রান্না বা পানির প্রয়োজন হয় না বলে জরুরি পরিস্থিতিতে এই বিস্কুট অত্যন্ত কার্যকর হিসেবে বিবেচিত। প্রয়োজনীয় ভিটামিন, খনিজ, প্রোটিন ও কার্বোহাইড্রেটসমৃদ্ধ এইচইবি আগামী কয়েক দিনের জন্য ক্ষতিগ্রস্তদের পুষ্টির ঘাটতি পূরণে সহায়তা করবে।

০৯:৫৭ ২৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার অবস্থা গুরুতর, দেশে ফেরা নিয়ে যা বললেন তারেক রহমান

বেগম খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা ও দোয়ার জন্য জিয়া পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। একই সঙ্গে তার রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।

০৯:২৯ ২৯ নভেম্বর ২০২৫

ঢাকায় নেমেছে শীতের আমেজ, তাপমাত্রা ১৭ ডিগ্রি

এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আজকের দিনের প্রথমার্ধে আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে। আকাশ পরিষ্কার থাকবে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

০৯:০৪ ২৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার অবস্থা একদমই ভালো না: আইন উপদেষ্টা

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

০৮:৪৮ ২৯ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার অবস্থার তেমন উন্নতি নেই: চিকিৎসক

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনছে। তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

০৮:১৬ ২৯ নভেম্বর ২০২৫

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। দেশ-বিদেশ থেকে ৪৩৬ বিদেশি মুসল্লিসহ চিল্লাধারীরা অংশগ্রহণ করে বছরের কাজের কর্মপরিকল্পনা ও মুরব্বিদের রাহবারি গ্রহণ করছেন।

২১:৫৪ ২৮ নভেম্বর ২০২৫

দেশে নতুন ফাটলরেখা শনাক্ত: বাড়ছে ভূমিকম্প শঙ্কা

বাংলাদেশে নতুন একটি সক্রিয় ফাটলরেখা শনাক্ত করা হয়েছে, যা দেশের ভূমিকম্প ঝুঁকিতে নতুন মাত্রা যোগ করেছে। গবেষণার বিস্তারিত ফলাফল আগামী ১৪–১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ভূতত্ত্ব সম্মেলনে উপস্থাপন করা হবে।

২১:৩৮ ২৮ নভেম্বর ২০২৫

২-১ গোলে বাহরাইনকে হারিয়ে স্বপ্ন থেকে এক ধাপ দূরে বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল টানা চার ম্যাচ জিতে এএফসি এশিয়ান কাপের মূলপর্বের আরও কাছে পৌঁছেছে। বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে এখন সব নজর ৩০ নভেম্বরের চীন-বাংলাদেশ নির্ণায়ক ম্যাচে।

২১:২৩ ২৮ নভেম্বর ২০২৫

জেনেভা ক্যাম্পে মাদকের স্পট দখলে হামলা-লুটপাট

জেনেভা ক্যাম্পে মাদকচক্রের আধিপত্য নিয়ে চার দিন ধরে ধারাবাহিক হামলা–লুটপাট চলছে, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। বুনিয়া সোহেল গ্রুপ দুর্বল হওয়ায় চুয়া সেলিম–পার মনু–পিচ্ছি রাজা জোট ও চাপা আরিফের নেতৃত্বে ৭ নম্বর সেক্টর দখলের সহিংসতা বেড়েছে।

২১:১২ ২৮ নভেম্বর ২০২৫

তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের ওপর হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পাশাপাশি ১৯ দেশের গ্রিন কার্ড পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

২০:৫০ ২৮ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা

প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন এবং সব চিকিৎসা সহায়তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন।

২০:২০ ২৮ নভেম্বর ২০২৫

নতুন ফাটলরেখা শনাক্ত, বাড়লো ঝুঁকি

ভারতের নতুন ভূমিকম্প মানচিত্রে পুরো হিমালয়কে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে, যা উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যকে প্রভাবিত করছে। বাংলাদেশে সীমান্তবর্তী জেলা—বিশেষত সিলেট, রংপুর ও ময়মনসিংহ—এখন ভূমিকম্পের সম্ভাব্য প্রভাব ও ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগের মধ্যে।

২০:০৯ ২৮ নভেম্বর ২০২৫

ওয়াং ফুক কোর্টে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১২৮

হংকংয়ের ওয়াং ফুক কোর্টে ভয়াবহ আগুনে নিহত ১২৮, আহত ৭৯। ভবনের ভেতরে এখনও শতাধিক মানুষ আটকা; উদ্ধার অভিযান সীমিত গতিতে চলছে।

১৯:২২ ২৮ নভেম্বর ২০২৫

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’, ৪ সমুদ্রবন্দরে হুঁশিয়ারি

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি দেখাতে বলা হয়েছে, মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোর জন্য গভীর সাগরে বিচরণ নিষিদ্ধ।

১৮:৩৭ ২৮ নভেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ৪১০ নতুন ডেঙ্গু রোগী, মৃত্যু শূন্য

২৪ ঘণ্টায় দেশে ৪১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। চলতি বছর এখন পর্যন্ত ৯৩,১৯৪ জন রোগী ভর্তি ও ৩৭৭ জন মৃত্যুবরণ করেছেন।

১৮:১২ ২৮ নভেম্বর ২০২৫

পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ৭০ হাজার ৬৬০ প্রবাসীর

প্রবাসী বাংলাদেশিরা প্রথমবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। শুরু হওয়া নিবন্ধনে ৭০ হাজার ৬৬০ জন অংশ নিয়েছেন; সাত দেশে সাময়িক স্থগিত হয়েছে।

১৭:৩৬ ২৮ নভেম্বর ২০২৫

ফেসবুক অ্যাপে নতুন ‘ফেড’ লোগো: মেটার পরিকল্পিত ব্র্যান্ড রিফ্রেশ

ফেসবুক অ্যাপে হঠাৎ দেখা দেওয়া ‘white-fade’ লোগোকে বাগ ভাবলেও বিশেষজ্ঞরা বলছেন—এটি Meta–র পরিকল্পিত ব্র্যান্ড রিফ্রেশের অংশ। নতুন লোগোটি ভিজ্যুয়াল আধুনিকীকরণ, স্পষ্টতা এবং Meta ইকোসিস্টেমে ডিজাইন-সামঞ্জস্য নিশ্চিত করতেই ব্যবহৃত হচ্ছে।

১৬:৩৪ ২৮ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতরভাবে সংকটাপন্ন হয়ে পড়ায় সারা দেশে দোয়া কর্মসূচি পালন করছে বিএনপি। চিকিৎসকদের মতে তার অবস্থা জটিল আকার ধারণ করায় সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

১৫:৫৬ ২৮ নভেম্বর ২০২৫

সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু: প্রেস সচিব

আমরা জানি, হাসিনার শক্তিশালী সমর্থক রয়েছে। তবুও আমি ক্রমেই আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি যে আসাদুজ্জামান খান কামাল—যিনি “ঢাকার কসাই” হিসেবে পরিচিত-খুব শিগগিরই বিচারের মুখোমুখি হতে বাংলাদেশে প্রত্যর্পিত হবেন

১৩:৩৪ ২৮ নভেম্বর ২০২৫