বিশ্বকাপ বাছাইয়ে ‘বি’ গ্রুপে বাংলাদেশ
ঢাকা: ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের জন্য এশীয় অঞ্চলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। মঙ্গলবার মালেয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয় অস্ট্রেলিয়া, জর্ডান, তাজিকিস্তান এবং কিরঘিজস্তান।
‘এ’ গ্রুপে শক্তিশালী সৌদি আরবের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত, ফিলিস্তিন, তিমুর ও মালয়েশিয়া। ‘সি’ গ্রুপে চীনের সঙ্গে আছে কাতার, মালদ্বীপ, ভুটান ও হংকং। ‘ডি’ গ্রুপে ইরানের সাথে আছে ওমান, ভারত, তুর্কমেনিস্তান ও গুয়াম। ‘ই’ গ্রুপে জাপানের সাথে আছে সিরিয়া, আফগানিস্তান, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। ‘ই’ গ্রুপে ইরাক, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও চাইনিজ তাইপে। ‘জি’ গ্রুপে কোরিয়া, কুয়েত, লেবানন, মায়ানমার ও লাওস। আর ‘এইচ’ গ্রুপে উজবেকিস্তান, বাহরাইন, ফিলিপাইন, কোরিয়া রিপাবলিক ও ইয়েমেন।
কুয়ালালামপুরে মঙ্গলবারের ড্রতে ৪০টি দলের ভাগ্য নির্ধারিত হয়েছে। যখন ৫টি করে দল নিয়ে ৮টি গ্রুপে বিভক্ত করা হয়েছে সেই দলগুলোকে। তবে মোট ১২টি দল যাবে বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে। ১১ জুন ২০১৫ থেকে ২৯ মার্চ ২০১৬ পর্যন্ত এই পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, বাংলাদেশ কখনোই বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত আসরে খেলেনি। অবশ্য বিশ্বকাপ বাছাইপর্বে কয়েকবার অংশ নেয় লাল-সবুজ পতাকাধারীরা। বাছাই পর্বে সেই তারা এবার অস্ট্রেলিয়ার সাথে একই গ্রুপে পড়েছে। ওশেনিয়া অঞ্চলের দলটি গেল বিশ্বকাপেও দারুণ নৈপূণ্য দেখিয়েছে। যারা গেল জানুয়ারিতে এশিয়া কাপ জিতে নিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম








