News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৫, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

মিডিয়াকে এড়িয়ে চলছে পাকিস্তান দল

মিডিয়াকে এড়িয়ে চলছে পাকিস্তান দল

ঢাকা: আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেট দলকে নতুন করে ঢেলে সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নতুন দল নিয়ে প্রায় এক মাস সফরে টাইগারদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে সোমবার ঢাকায় পৌঁছেছে ওয়াকার ইউনুস শিষ্যরা। বাংলাদেশ সফরে এসে এবার মিডিয়াকে এড়িয়ে চলছে তারা।

মঙ্গলবার মিরপুরে অনুশীলনে পাকিস্তান দল মিডিয়াকে এড়িয়ে চলেন। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের ক্রিকেটাররা  নিয়ম ভঙ্গের দায়ে বেশি অভিযুক্ত। অবশ্য বিসিবির দেওয়া সময়সূচিতে অনুশীলন থাকলেও এদিন মিডিয়ার সাথে কথা বলার কোনো সূচি ছিল না।

দুপুরে মিরপুর একাডেমি মাঠে অনুশীলনে ঘাম ঝরিয়েছে পাকিস্তানের ক্রিকেটাররা। এসময় মিডিয়ার পক্ষে কেউ তাদের সাথে কথা বলার সুযোগ পায়নি। দলের লিয়াজোঁ অফিসার সাবেক ক্রিকেটার ফাহিম মুনতাসির সুমিতকে দিয়ে অনুরোধ করানো হলেও কথা বলতে রাজি হয়নি পাকিস্তানিরা।

লিয়াজোঁ অফিসার সুমিত এ বিষয়ে বলেন,“সফরে এবার তারা সময়সূচি অনুসরণ করছে। আজ কেউ মিডিয়ার সাথে কথা বলবে না। বুধবার প্রস্তুতি ম্যাচের পর কথা বলবে।”

শুধু তাই নয়, পাকিস্তান ক্রিকেটারদের অনুশীলনেও প্রবেশাধিকার ছিল না মিডিয়াকর্মীদের। ওয়াকার ইউনুস শিষ্যদের অনুশীলন দেখতে হয়েছে মিডিয়া সেন্টারের দ্বিতীয় তলা থেকে।

অুনশীলনের প্রথম দিন সকালে হোটেলে জিম সেশন সেরেছেন পাকিস্তানি ক্রিকেটাররা। দুপুরের পর মিরপুরে এসে কঠোর অনুশীলন করেছে তারা। দুপুর আড়াইটায় গা গরমের পর ফিল্ডিং অনুশীলনে গুরুত্ব দিয়েছে তারা। ব্যাটিংয়ের নেটে আজহার-হাফিজরাও ঘাম ঝরিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এসএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়