News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৩, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

সরে দাঁড়ালেন ডোনাল্ড

সরে দাঁড়ালেন ডোনাল্ড

ঢাকা: দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড দেশটির বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি স্বীকার করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএ)।

ডোনাল্ড ইস্যুতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগত বলেন, “মাঠ ও মাঠের বাইরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে সে। আসলে সে সবসময় দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সাথেই ছিল, আর ভবিষ্যতেও থাকবে।”

২০১১ সালের জুনে দক্ষিণ আফ্রিকার বোলিং কোচের দায়িত্ব গ্রহণ করেন ডোনাল্ড। চার বছর দায়িত্ব শেষে এদিন দায়িত্ব ছাড়লেন ৪৮ বছর বয়সী ডানহাতি বোলার।  সরে দাঁড়ানোর সময় ডোনাল্ডের ঘোষণা, “বিশ্বকাপের পর থেকেই চিন্তা করছি। এখন মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট থেকে সরে যাওয়ার এটাই সেরা সময়।”

১৯৯১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ৭২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন ডোনাল্ড। প্রথম প্রোটিয়া হিসেবে ৩০০ উইকেট শিকার করার কৃতিত্ব দেখান তিনি। গ্যারি কারস্টেনের কোচিং স্টাফের অংশ হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন ‘সাদা বিদ্যুৎ’। এরপর রাসেল ডোমিঙ্গোর সাথেও কাজ করেন ডোনাল্ড।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়