News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আল নাসরে আরও ১ বছর চুক্তির মেয়াদ বাড়ছে রোনালদোর

আল নাসরে আরও ১ বছর চুক্তির মেয়াদ বাড়ছে রোনালদোর

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

সৌদি ক্লাব আল নাসরে ২০২৩ সালের জানুয়ারি থেকে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়াতে যাচ্ছেন এ পর্তুগিজ ফরোয়ার্ড। 

সংবাদ সংস্থা  এএফপি সৌদি ক্লাবটির এক কর্মকর্তার বরাতে এমন তথ্য নিশ্চিত করেছে। নতুন চুক্তির ফলে তিনি সৌদি ক্লাবটিতে থাকবেন ২০২৬ সালের জুন পর্যন্ত। 

সংবাদমাধ্যমটিকে ওই কর্মকর্তা জানিয়েছেন, রোনালদো আল নাসরের সঙ্গে সমঝোতাতে পৌঁছালেও চুক্তিটি এখনও সই হয়নি। হয়তো কিছুদিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

আরও পড়ুন: শিরোপা লড়াইয়ে টিকে স্বস্তি ফিরল বার্সেলোনার ঘরে

এদিকে, রোনালদোর চলতি চুক্তির মেয়াদও শেষের পথে। সেটার মেয়াদ আগামী জুন পর্যন্ত। 

সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস তারকা আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটিতে ৯০ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ৮২ গোল। 

গত বছরের আগস্টে রোনালদো এমন ইঙ্গিতও দেন যে, তিনি নিজের পেশাদার ক্যারিয়ার আল নাসরেই শেষ করবেন। সেটা হতে পারে খুব শিগগির কিংবা আরও দুই-তিন বছর পর! 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়