News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৭, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:১৬, ৬ আগস্ট ২০২০

ডেভিড লুইজ যেন আট বছরের শিশু!

ডেভিড লুইজ যেন আট বছরের শিশু!


ঢাকা: বুধবার প্যারিসে উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার বিপক্ষে পিএসজির ৩-১ গোলের হার দেখে সাবেক ইংল্যান্ড কোচ গ্লেন হডল বলছেন, আর কখনোই সেন্ট্রাল ডিফেন্সে খেলা উচিত নয় পারসিয়ানসদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজের।

১০ দিন ইনজুরিতে ভোগার পর বুধবারই বার্সেলোনার বিপক্ষে মাঠে নেমেছিলেন লুইজ। তাও বিকল্প হিসেবে। স্বদেশি থিয়াগো সিলভা চোট পেলে পিএসজি কোচ লরা ব্লা তাকে মাঠে নামান। কিন্তু মাঠে নেমেই লজ্জায় পড়তে হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। বার্সার লুইস সুয়ারেজ দু দুবার বোকা বানায় ২৭ বছর বয়সী তারকাকে। আর দুটি গোল তুলে নেন।

লুইজের ডিফেন্সিভ ভঙ্গুরতাকে উল্লেখ করে হডল বলেন, “আপনি যতোই ১০০ শতাংশ ফিট না থাকুন, ১০ দিন মাঠের বাইরে থাকুন, কিন্তু তার জন্য এমন খেলতে পারেননা। কারণ এদিন সুয়ারেজ যখন বল ধরে, তখন সে বক্সের আশেপাশে পিএসজির একমাত্র খেলোয়াড় হিসেবে দাঁড়িয়ে ছিল। সেই অবস্থায় বল নিয়ে দৌড়াতে থাকা সুয়ারেজের দিকে উর্দ্ধগতিতে চলে আসা ঠিক হয়নি তার। লুইজ অনেকটা আট বছরের শিশুর মতো আচরণ করেছে, যে কখনো কোচিং করেনি।”

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়