News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৯, ২৪ ডিসেম্বর ২০২৫
আপডেট: ১৪:১৯, ২৪ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়নি: প্রধান নিরাপত্তা কর্মকর্তা

তারেক রহমানের নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়নি: প্রধান নিরাপত্তা কর্মকর্তা

শামসুল ইসলাম। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য সরকারের কাছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) চাওয়া হয়নি বলে জানিয়েছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) শামসুল ইসলাম।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

শামসুল ইসলাম বলেন, “তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে সরকার সব ধরনের সহযোগিতা করছে। যতটুকু নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার চেয়েও বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। এসএসএফ চাওয়ার কোনো প্রয়োজন হয়নি এবং এ বিষয়ে সরকারের কাছে কোনো আবেদনও করা হয়নি।”

তিনি আরও জানান, তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা ও সমন্বয় ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি নিয়ে রাজনৈতিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বিশেষ করে মায়ের অসুস্থতার সময় দেশে ফিরতে না পারা সংক্রান্ত একটি ফেসবুক স্ট্যাটাসের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

আরও পড়ুন: সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য দেবেন না

সম্প্রতি তার দেশে ফেরার সময়সূচি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে তার নিরাপত্তায় এসএসএফ চাওয়া হয়েছে—এমন গুঞ্জন ছড়ালেও বিএনপির পক্ষ থেকে তা স্পষ্টভাবে নাকচ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়