News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৭, ৬ এপ্রিল ২০২৬

হাইকোর্টের নতুন সময়সূচি নির্ধারণ

হাইকোর্টের নতুন সময়সূচি নির্ধারণ

ফাইল ছবি

সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সিদ্ধান্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালত ও অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। 

সোমবার (০৬ এপ্রিল) হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে নতুন এই সময়সূচি জানানো হয়।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নুরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখন থেকে সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাইকোর্ট বিভাগের বিচারকাজ সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে চলবে বিকেল ৩টা ৪৫ মিনিট (পৌনে ৪টা) পর্যন্ত। তবে বিচারিক কার্যক্রমের মধ্যবর্তী সময়ে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য ৪৫ মিনিটের বিরতি বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন: তনু হত্যার ১০ বছর পর ৩ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার ডিএনএ পরীক্ষার নির্দেশ

আদালত পরিচালনার পাশাপাশি হাইকোর্ট বিভাগের প্রশাসনিক অফিসের সময়সূচিও পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, অফিস সকাল ৯টায় শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। অফিসের দাপ্তরিক কাজের মাঝে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়েছে যে, অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হলেও সাপ্তাহিক ছুটির নিয়মে কোনো পরিবর্তন হচ্ছে না। পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে শুক্রবার ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে।

সুপ্রিম কোর্ট প্রশাসনের এই নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়