হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ
ছবি: সংগৃহীত
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন।
সোমবার (৩০ মার্চ) তিনি সুপ্রিম কোর্টে লিখিত পদত্যাগপত্র জমা দেওয়ার পর তা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়েছে।
এর আগে, বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। অভিযোগপত্রে দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্ত করার পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।
আরও পড়ুন: আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা
অভিযোগে উল্লেখ করা হয়, বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা অভিযোগকারীর মতে ন্যায়বিচারের নীতির পরিপন্থি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








