বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ২৩ আগস্ট ২০২৬

কারিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন

কারিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন

কারিনা কাপুর। ছবি: ইন্সটাগ্রাম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে আবারও মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই অভিনেত্রীর তৃতীয়বার মা হওয়ার জল্পনা শুরু হয়। তবে কারিনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ খবরের কোনো সত্যতা নেই।

সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন কারিনা। এ সময় তার দলের এক সদস্য সামনে ছাতা ধরে থাকায় অভিনেত্রীর শরীরের কিছু অংশ স্পষ্ট দেখা যায়নি।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের একাংশের দাবি, কারিনার পেট কিছুটা স্ফীত দেখাচ্ছে। এ থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে। সূত্রটির ভাষ্য, কারিনা অন্তঃসত্ত্বা নন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করেই এই গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

কারিনা ও সাইফ আলী খানের দুই ছেলে তৈমুর ও জেহ। সম্প্রতি পরিবার নিয়ে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তারা। ১৬ আগস্ট সাইফ আলী খানের জন্মদিন উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে ছুটিতে গিয়েছিলেন কারিনা। সেই ভ্রমণের বেশ কিছু ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

এর আগে পরিবার পরিকল্পনা নিয়েও কথা বলেছিলেন কারিনা। এক সাক্ষাৎকারে মজা করে তিনি বলেছিলেন, সাইফের ২০, ৩০, ৪০ ও ৫০-এর কোঠায় একটি করে সন্তান হয়েছে। তাই ৬০ বছরের কাছাকাছি বয়সে সাইফকে আর বাবা হতে দেবেন না বলেও রসিকতা করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন: নতুন ওয়েব ফিল্মে মৌ খান

সব মিলিয়ে, কারিনার তৃতীয়বার মা হওয়ার খবরটি আপাতত গুঞ্জনই থেকে যাচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়