জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৮, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ০৮:১৯, ২৩ আগস্ট ২০২৬

রংপুরে সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রংপুরে সাবেক শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে তালাবদ্ধ বাড়িটির তালা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে বাড়িটি ভেতর থেকে তালাবদ্ধ ছিল। শনিবার রাতে বিষয়টি নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ দেখতে পায়। এরপর মরদেহগুলো উদ্ধার করা হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, শিক্ষক গণপতি চক্রবর্তীর মরদেহ বাড়ির ছাদ থেকে, তার স্ত্রী ও মেয়ের মরদেহ তিনতলায় ওঠার সিঁড়ি থেকে এবং ছেলে প্রীয়মের মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচে, ৪ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

তবে কীভাবে বা কী কারণে চারজনের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়