স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ২৩ আগস্ট ২০২৬
আপডেট: ১৫:৫৪, ২৩ আগস্ট ২০২৬

সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকারমন্ত্রী

সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন হবে: স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। ছবি: সংগৃহীত

সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে অনুসরণ করে সরকার স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধান এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিএনপিকে ক্যান্টনমেন্টের দল বলা হয়, অথচ আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিগত সরকারের সময়ে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই ধরনের নির্বাচন বর্তমান গণতান্ত্রিক সরকার করবে না। সাংবিধানিক বিধিবিধান মেনেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

দুর্নীতি প্রসঙ্গে ড. আবদুল মঈন খান বলেন, সরকার কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। যারা দুর্নীতিতে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়