News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫২, ১০ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালিতে টোল ইস্যুতে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

হরমুজ প্রণালিতে টোল ইস্যুতে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের ইস্যুতে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের সরবরাহ শিগগিরই স্বাভাবিক হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১০ এপ্রিল)  নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া একাধিক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন।

প্রথম পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান টোল আদায় করছে এমন খবর পাওয়া গেছে। এটি যদি সত্য হয়, তাহলে তা অবিলম্বে বন্ধ করতে হবে।

দ্বিতীয় পোস্টে তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচলে ইরানের আচরণ “বাজে ও অসম্মানজনক”, যা পূর্ববর্তী কোনো যুদ্ধবিরতি চুক্তির অংশ ছিল না।

তৃতীয় পোস্টে ট্রাম্প বলেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ খুব শিগগিরই স্বাভাবিক হবে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের অভিজাত সামরিক বাহিনী আইআরজিসির বরাতে জানানো হয়েছে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজকে আগাম টোল পরিশোধ করতে হবে, যা ক্রিপ্টোকারেন্সি বা চীনা মুদ্রা ইউয়ানে দেওয়া যাবে।

আরও পড়ুন: যুদ্ধবিরতির পর নতুন উত্তেজনা: হরমুজ প্রণালিতে ইরানের নতুন শর্ত

প্রতিবেদনে আরও বলা হয়, তেলবাহী জাহাজের ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নির্ধারণ করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে এসব তথ্যের স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সূত্র: এএফপি

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়