News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩১, ১০ এপ্রিল ২০২৬

ছোট ও সাশ্রয়ী নতুন এসইউভি আনছে টেসলা

ছোট ও সাশ্রয়ী নতুন এসইউভি আনছে টেসলা

ছবি: সংগৃহীত

মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা নতুন একটি ছোট ও তুলনামূলক কম দামের এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকল) তৈরির কাজ করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নতুন এই মডেলটি সম্পূর্ণ নতুন ডিজাইনের হবে এবং এটি বিদ্যমান মডেল ৩ বা মডেল ওয়াইয়ের কোনো ভ্যারিয়েন্ট নয়।

প্রতিবেদনে আরও বলা হয়, নতুন এসইউভিটির দৈর্ঘ্য হবে প্রায় ১৪ ফুট, যা মডেল ওয়াইয়ের তুলনায় ছোট। একই সঙ্গে এটি টেসলার বর্তমান সাশ্রয়ী মডেল ৩-এর চেয়েও কম দামে বাজারে আনার পরিকল্পনা রয়েছে, যার প্রারম্ভিক মূল্য যুক্তরাষ্ট্রে প্রায় ৩৭ হাজার ডলার।

নতুন গাড়িটিতে ছোট ব্যাটারি ও একক মোটর ব্যবহার করা হতে পারে, ফলে এটি তুলনামূলক হালকা হবে। তবে এতে একবার চার্জে চলার রেঞ্জ কমে যেতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়িটি চীনে উৎপাদনের পরিকল্পনা রয়েছে, তবে এটি কবে বাজারে আসবে সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই। প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় এটি শেষ পর্যন্ত বাস্তবায়িত নাও হতে পারে।

আরও পড়ুন: ঢাকার দুই পাম্পে পরীক্ষামূলক চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ

টেসলা ২০০৩ সালে প্রতিষ্ঠিত একটি মার্কিন বৈদ্যুতিক গাড়ি কোম্পানি, যার প্রধান নির্বাহী ইলন মাস্ক। প্রতিষ্ঠানটি বর্তমানে বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি ব্যাটারি, সৌরশক্তি ও স্বয়ংচালিত প্রযুক্তি নিয়েও কাজ করছে। সূত্র: ম্যাশেবল

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়