News Bangladesh

স্পোর্টস ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫১, ১০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:৫২, ১০ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ পরিচালনায় ৫০ দেশের রেফারি, আর্জেন্টিনা-ব্রাজিল শীর্ষে

বিশ্বকাপ পরিচালনায় ৫০ দেশের রেফারি, আর্জেন্টিনা-ব্রাজিল শীর্ষে

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন পর্দা উঠবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের। আসন্ন আসরকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ফিফা।

ফিফা ঘোষিত ‘ফিফা টিম ওয়ান’-এ মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও ম্যাচ অফিসিয়াল (ভিএআর) অন্তর্ভুক্ত করা হয়েছে।

ছয়টি কনফেডারেশন ও ৫০টি সদস্য দেশ থেকে বাছাই করা হয়েছে এসব ম্যাচ অফিসিয়ালদের, যা বৈশ্বিক প্রতিনিধিত্বের একটি অনন্য উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এবারের তালিকায় নারী ম্যাচ অফিসিয়ালদের উপস্থিতিও নজর কেড়েছে। কাতার বিশ্বকাপের মতো এবারও ছয়জন নারী রেফারি ও সহকারী রেফারিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় রেফারিরা, যার মধ্যে আছেন পোল্যান্ডের সিমন মারচিনিয়াক, ইংল্যান্ডের মাইকেল অলিভার এবং ফ্রান্সের ক্লেমঁ তুরপাঁ।

আরও পড়ুন: দায়িত্বের দ্বিতীয় দিনেই ক্রিকেটারদের মুখে হাসি ফোটালেন তামিম

দেশভিত্তিক হিসেবে আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে সর্বোচ্চ ৯ জন করে ম্যাচ অফিসিয়াল নির্বাচিত হয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, মেক্সিকো, ফ্রান্স ও ইংল্যান্ড থেকেও উল্লেখযোগ্য সংখ্যক রেফারি অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়