বগুড়া-৬ উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয় বিএনপির বাদশার
ছবি: সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও জেলা সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ১৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষে ধানের শীষ প্রতীকে বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে ১৫০টি কেন্দ্রের ৮৩৫টি বুথে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী বুথ।
মোট ১ লাখ ৯৩ হাজার ২৯৯টি ভোট কাস্ট হয়েছে।
আরও পড়ুন: শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে জয় পেলেন বিএনপির রুবেল
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে তা শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলে বৃহস্পতিবার এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








