News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৪, ১৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৪১, ১৯ জানুয়ারি ২০২০

‘নিখোঁজ’ রাহুল ঘরে ফিরলেন

‘নিখোঁজ’ রাহুল ঘরে ফিরলেন

অবশেষে ভারতমাতার নিখোঁজ সন্তানের সন্ধান পাওয়া গেল। দীর্ঘদিন পর কংগ্রেসের সহ-সভাপতি ও সোনিয়া গান্ধী তণয় রাহুলের দেখা পাওয়া যায় গত বৃহস্পতিবার। আর সেইসাথে ‘সপ্তাহ কয়েকের’ জন্য ‘ছুটি’র কথা জানিয়ে লা-পাত্তা রাহুলের খোঁজে চলমান জল্পনা-কল্পনারও অবসান হলো।

ভারতের প্রধান বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি ও প্রভাবশালী গান্ধী পরিবারের এই সদস্য দীর্ঘ প্রায় আট সপ্তাহ লোক-চক্ষুর অন্তরালে ছিলেন। এসময় তার "নিখোঁজ" রাহুল গান্ধীর খোঁজ চেয়ে পোস্টারও দেখা যায়।

গত ১৬ এপ্রিল সকালে ব্যাংকক থেকে একটি ফ্লাইটে ফিরে নয়াদিল্লিতে অবতরণ করেন রাহুল গান্ধী। এ সময় তাকে স্বাগত জানান মা ও কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধী।

রাহুলের বাড়ি প্রত্যাবর্তনের খবরে নয়াদিল্লির তুঘলক লেনের বাড়ির বাইরে সংবাদকর্মী, উৎসুক জনতা ও কংগ্রেসকর্মীদের ভির জমে যায়। রাহুল ঘরে ফেরার পর আতশবাজি ফাটিয়ে তাকে স্বাগত জানান নেতাকর্মীরা।

দীর্ঘ ৫৭ দিনের ছুটিতে সময় কংগ্রেসের সহ-সভাপতি ‘গুহাবদ্ধ’ ছিলেন নাকি ‘নীরবে যোগব্যায়াম’ করেছেন সে নিয়ে কথা চালাচালি করছেন তার সমালোচকরা।

অবশ্য, বিশ্ব নেতাদের গোপন জায়গায় ছুটি কাটানোর ঘটনা ইতিহাসে নতুন নয়। কিছুদিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দশ দিনের জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও গত বছরের অক্টোবর মাসে চল্লিশ দিনের জন্য আড়ালে চলে গিয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়