শুটিং সেটে আহত তটিনী
তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত
চট্টগ্রামে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সেখানে পরিচালক হাসিব হোসাইন রাখির আসন্ন ঈদের একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলেন অভিনেত্রী।
রবিবার (১১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করে তার সহশিল্পী তৌসিফ মাহবুব।
তিনি বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। আজকে সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে এসেছি। তবে তটিনী আপাতত ভালো আছে। চিকিৎসক জানিয়েছে, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। তটিনীকে কথা বলতে নিষেধ করেছেন।
আরও পড়ুন: বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই হাসতে হয়েছিল: সামান্থা
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে 'মন মঞ্জিলে' নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী-তৌসিফ। শুটিং চলাকালে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরতর আঘাত পান অভিনেত্রী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








