News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৭, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২২, ১৮ জানুয়ারি ২০২০

রূপা গাঙ্গুলির ওপর তৃণমূলের হামলার অভিযোগ

রূপা গাঙ্গুলির ওপর তৃণমূলের হামলার অভিযোগ

টালিউডের অভিনেত্রী ও বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলির তৃণমূল কংগ্রেস দলের সমর্থকদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি অভিযোগ করেন, কলকাতার আলীপুর আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারণা মঙ্গলবার এ হামলা চালানো হয়। পিটিআই।

রূপা গাঙ্গুলি বলেন, "আমার দলের নির্বাচনী প্রচারণার জন্য আলীপুর এলাকায় পৌঁছালে আমার ওপর হামলা হয়। তৃণমূলের কর্মীরা, এমনকি নারীরাও আমাদের দিকে পাথর ছুঁড়ে মারে এবং গালিগালাজ করে। ওখানে যদি পুলিশ না থাকতো, তবে আমরা বাঁচতে পারতাম না। এটাই আসলে পশ্চিমবঙ্গের দুঃখজনক পরিস্থিতিকে প্রকাশ করে।"

তিনি বলেন, "আমার গাড়িচালককে পেটানো হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আমাকে রক্ষা করেছে। পরে পুলিশি অভিযোগ দায়ের করেছি আমি।"

বিজেপি এবং টিএমসি দলের সমর্থকদের মধ্যে মারামারি কথা নিশ্চিত করে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন, রূপা গাঙ্গুলি সেখানে পৌঁছালে তাঁর গাড়ি ঘেরাও করে টিএমসি’র সমর্থকেরা।

এদিকে, তৃণমূল রূপার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। পশ্চিমবঙ্গের পৌর উন্নয়ন মন্ত্রী ফারহাদ হাকিম রূপার বিরূদ্ধে অভিযোগ এনেছেন তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার।

ফারহাদ হাকিম বলেছেন, “আমরা সবাই জানি তিনি ভাল অভিনেত্রী। কিন্তু রাজনীতিতে অভিনয় চলে না। তিনি আমাদের দোষারোপ করার চেষ্টা করছেন, অথচ তিনি নিজেই আমাদের পতাকা ছিঁড়ে ফেলেছেন। টিভি ফুটেজে পরিস্কার দেখা যায় তিনি তৃণমূলের পতাকা ছিঁড়ছেন এবং মঞ্চ থেকে ছুঁড়ে ফেলছেন।”

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়