News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৯, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩৪, ১৮ জানুয়ারি ২০২০

জাফর ইকবালসহ শাবিপ্রবির ৩৫ শিক্ষকের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ

জাফর ইকবালসহ শাবিপ্রবির ৩৫ শিক্ষকের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ

সিলেট: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৩৭টি প্রশাসনিক পদ থেকে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৩৫ জন শিক্ষক পদত্যাগ করেছেন। শাবিপ্রবি উপাচার্য ড. আমিনুল হক ভূঁইয়ার অপসারণ দাবিতে তারা পদত্যাগ করেছেন।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে শিক্ষক ফোরামের আহ্বায়ক ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. সৈয়দ শামসুল আলমের নেতৃত্বে বিশ্ববিদ্যায়টির ৩৫ জন শিক্ষক একযোগে উপাচার্যের কার্যালয়ে রেজিস্ট্রার ইশফাকুল হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগ করা শিক্ষকদের মধ্যে রয়েছেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ডিরেক্টর লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, সেন্টার ফর এক্সিলেন্সর ডিরেক্টর অধ্যাপক ইউনুস, কোয়ালিটি অ্যাসিওরেন্সের পরিচালক ও অধ্যাপক আউয়াল বিশ্বাস, ভারপ্রাপ্ত প্রক্টর, সহকারী প্রক্টর, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, পরিবহন প্রশাসক, বিভিন্ন হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্টসহ ৩৫ জন।

প্রসঙ্গত, গত সোমবার সকালে ভিসির সঙ্গে একাডেমিক ভবনের স্পেস সম্পর্কিত জটিলতা নিরসনের ব্যাপারে কথা বলতে যান পদার্থবিজ্ঞান ও জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) বিভাগের ১৯ জন শিক্ষক। তাদের মধ্যে অধ্যাপক ড. জাফর ইকবালের স্ত্রী পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন হকও উপস্থিত ছিলেন। ওই দিন ভিসির সঙ্গে কথা কাটাকাটি হলে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক এবং জিইই বিভাগের অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ শারাফউদ্দিন বিভাগীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। এ নিয়ে শাবি পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

এরপর থেকে উপাচার্যের পদত্যাগ করে আসছিল শিক্ষকরা। উপাচার্য পদত্যাগ না করায় ৩৫ জন শিক্ষক উপাচার্যের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৩৭টি প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করলেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়