News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:০৪, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০০, ১৮ জানুয়ারি ২০২০

গুগল ডুডলে বাংলা নববর্ষ

গুগল ডুডলে বাংলা নববর্ষ

ঢাকা: বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। এ চিরায়ত উৎসব আয়োজনের কোনো কমতি নেই আমাদের। ঐতিহ্যবাহী এ উৎসব উদযাপনে কিন্তু পিছিয়ে নিই সার্চ ইঞ্জিন গুগলও।

দুইটি হাতপাখা দিয়ে সাজানো হয়েছে গুগল ডুডলকে। গুগলের হোম পেজেই রয়েছে লোগোটি। গুগলের লোগোতে হাতপাখার মাঝে শুভেচ্ছা জানাতে লেখা রয়েছে শুভ নববর্ষ ১৪২২।

১৯৯৮ সাল থেকে গুগল ডুডল নিয়ে আসে। বাংলাদেশের এ বছরের স্বাধীনতা দিবসটিতেও তার লোগোতে লাল-সবুজের জাতীয় পতাকা দিয়ে সাজিয়ে উদযাপন করেছিল গুগল।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়