ফরিদপুরের সড়ক দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন
ঢাকা: ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে এর প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, ৫ সদস্য বিশিষ্ট এ তদন্ত কমিটিতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বিআরটিএ ও হাইওয়ে পুলিশের প্রতিনিধি রয়েছে। দূর্ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এ কমিটি। সাত কর্মদিবসের মধ্যে তদন্তের প্রতিবেদনও জমা দিতে হবে।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এছাড়া দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে ফরিদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিৎসকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন মন্ত্রী।
উল্লেখ্য, বুধবার রাত একটায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কইডুবি এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ যাত্রী নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় আরও ২৭ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ
নিউজবাংলাদেশ.কম








