News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:১১, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩১, ১৯ জানুয়ারি ২০২০

গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

মেহেরপুর: সদর উপজেলার রাজাপুর গ্রামে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছে। তাদের কাছে থেকে একটি পিস্তল ও একরাউন্ড গুলি জব্দ করেছে পুলিশ।

নিহত ডাকাতরা হলো মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ফারুক (৩৬), নাজেরের ছেলে রফিক (৪০) এবং গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের আয়ুব আলীর ছেলে শরিফুর (৪০)।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল রাজাপুর গ্রামে প্রবেশ করে। এসময় ভাষান নামে এক কৃষক জমিতে সেচ দেয়ার সময় ডাকাতদের দেখে পরিচয় জানতে চান। ডাকাতরা ভাষানকে মারধর করে ছেড়ে দেয়। পরে তিনি গ্রামের সবাইকে বিষয়টি জানালে জনতা পুরো গ্রাম ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে ডাকাতরা পাঁচটি বোমার বিস্ফোরণ ঘটায়। এতে গ্রামবাসী আরো তৎপর হয়ে ডাকাতদলের ফারুক, রফিক ও শরিফুল নামের তিন জনকে ধরে গণপিটুনি শুরু করে। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।

খবর পয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এসময় মৃত এক ডাকাতসহ বাকি দুইজনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গণপিটুনিতে এক ডাকাত ঘটনাস্থলে মারা যায়। বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। তিনি আরো জানান, নিহতদের কাছে থেকে একটি পিস্তল ও একরাউন্ড গুলি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়