মাত্র ৪০০ টাকার জন্য আত্মহত্যা!
লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জে মা- বাবার সাথে অভিমান করে রতন মিয়া (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
নিহত যুবক রতন মিয়া উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশহাজারি গ্রামের শাহ আলমের ছেলে। শুক্রবার দুপুর ২ টার দিকে নিহত রতনের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, নিহত রতন তার মায়ের কাছে ৪০০ টাকা চাইলে রতনের মা দিতে পারেননি। রাতে আবারও বাবা ও মায়ের সাথে এ নিয়ে কথা কাটাকাটি হয় রতনের। এক পর্যায়ে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় রতন। পরে শুক্রবার সকালে রতনের ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী কালীগঞ্জ থানার পুলিশকে খবর দেয়।
কালীগঞ্জ থানার (এসআই) নজরুল ইসলাম জানান, “মায়ের সাথে অভিমানে শুক্রবার দিবাগত রাতে বাড়ির পাশে একটি আম গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন।”
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এ ঘটনায় আদিতমারী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








