কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ নিহত, আহত-২
কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২ জন।
নিহত মানিকের বাড়ি ছিনাই ইউনিয়নের বড়গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ১১ টায় কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি কাঠ বোঝাই ট্রাক কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের রাজারহাট উপজেলাধীন ছিনাই বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মটরসাইকেল চালক মানিক (৩৫)। এ সময় মটর সাইকেলে থাকা অপর দুই আরোহী মানিকের স্ত্রী মেরী বেগম (২৬) ও ছেলে মিঠু (৭) মারাত্নকভাবে আহত হয়।
এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








