News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩১, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের মশাল মিছিল

 

ঢাকা: যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের অবিলম্বে ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চ  রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসুচি পালন করে।

শুক্রবার বিকেলে শাহবাগে অবস্থান নিয়ে কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবিতে বিভিন্ন স্লোগান দেয় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পেট্রোল বোমা হামলায় জড়িতদের শাস্তি দেয়াসহ অবিলম্বে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিও জানানো হয়।

কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনের পর মশাল মিছিল করে কর্মসূচির ইতি টানেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।

এসময় মঞ্চের কয়েকশ কর্মী মিছিলে অংশ নেয়। মিছিলের নের্তৃত্ব দেন গণজাগরণ মঞ্চের একাংশের আহ্বায়ক ডাঃ ইমরান এইচ সরকার।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়