News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৩৯, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৫, ১৯ জানুয়ারি ২০২০

ঢাকা উত্তরে প্রতীক বরাদ্দ

আনিসুলের টেবিল ঘড়ি, তাবিথের বাস

আনিসুলের টেবিল ঘড়ি, তাবিথের বাস

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ‘বাস’ প্রতীক। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক প্রতীক পেয়েছেন ‘টেবিল ঘড়ি’। এছাড়া গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকী প্রতীক হিসেবে পেয়েছেন ‘টেলিস্কোপ’।

শুক্রবার আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। রিটার্নিং কর্মকর্তারা সকাল ১০টা থেকে বিকাল ৫ পর্যন্ত প্রতীক বরাদ্দ দেবেন।

বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার শেষে তিন সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) উত্তরে ১৬ জন, দক্ষিণে ২০ জন ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২ মেয়র প্রার্থী।

এসব প্রার্থীদের শুক্রবার প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। এক্ষেত্রে প্রার্থীদের পছন্দকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। তবে একাধিক প্রার্থী যদি একই প্রতীক দাবি করেন তখন রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে প্রতীক দিবেন।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফই/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়