News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১২, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩১, ১৯ জানুয়ারি ২০২০

মেহেরপুরে ডাকাত হত্যা, গ্রামবাসীর নামে মামলা

মেহেরপুরে ডাকাত হত্যা, গ্রামবাসীর নামে মামলা

মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে ৩ ডাকাতকে পিটিয়ে হত্যার ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে পুলিশ। মেহেরপুর সদর থানার এসআই কার্তিক বাদী হয়ে মামলা ৩টি দায়ের করেন।

মামলায় কয়েকজন ডাকাতসহ অজ্ঞাত সাত-আটশ’ গ্রামবাসীকে আসামী করা হয়েছে।মেহেরপুর সদর থানার ডিউটি অফিসার এএসআই মুস্তাজাব নিউজবাংলাদেশকে জানান, “ডাকাত পিটিয়ে হত্যা ও কয়েকজন অজ্ঞাতনামা ডাকাতসহ প্রায় সাত-আটশ’ গ্রামবাসীকে আসামী করে মেহেরপুর সদর থানার এসআই কার্তিক বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। যার নম্বর ১২.১৩ ও ১৪।”

এদিকে নিহত ৩ ডাকাত ফারুক, রফিক ও শরিফুলের লাশের ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

গত বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ১০-১২ জনের এক দল সশস্ত্র ডাকাত রাজাপুর গ্রামে প্রবেশ করে। এসময় রাজাপুর গ্রামের ভাষান নামের এক কৃষক জমিতে সেচ দেওয়ার সময় তাদের পরিচয় জানতে চাইলে ডাকাতরা ভাষানকে মারধর।

পরে এ ঘটনা জানাজানি হলে গ্রামবাসীরা ডাকাত দলকে ঘিরে ফেলে। এসময় ডাকাতরা ৫টি বোমার বিষ্ফোরণ ঘটায়। এতে গ্রামবাসী আরো ক্ষিপ্ত হয়ে ডাকাত দলের ফারুক, রফিক ও শরিফুল নামের ৩ জনকে গনপিটুনী দেয়। এতে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। আহত ২ জনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়