News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪১, ৩ এপ্রিল ২০২৬

খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে নতুন অন্তর্বর্তী প্রতিবেদন বাধ্যতামূলক

খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে নতুন অন্তর্বর্তী প্রতিবেদন বাধ্যতামূলক

ফাইল ছবি

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণসহ বিভিন্ন ঝুঁকি আগেভাগে শনাক্ত করতে তদারকি কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে তফসিলি ব্যাংকগুলোকে নিরীক্ষা-সংক্রান্ত অন্তর্বর্তী প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

সার্কুলারে বলা হয়, ‘ব্যাংক-কোম্পানি বহিঃনিরীক্ষণ বিধিমালা, ২০২৪’ অনুযায়ী নিরীক্ষা বছরের নবম মাসভিত্তিক একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রস্তুত করতে হবে। নিরীক্ষা বছরের শেষ তারিখের মধ্যেই তা বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। ২০২৫ সালভিত্তিক এবং পরবর্তী সময়ের সব প্রতিবেদন একই নিয়মে দাখিল করতে হবে।

এতে আরও বলা হয়, ব্যাংকিং খাতের তদারকি আন্তর্জাতিক মানে উন্নীত করতে ইতোমধ্যে সুপারভিশন কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। এর অংশ হিসেবে ঝুঁকিভিত্তিক সুপারভিশন (রিস্ক-বেইজড সুপারভিশন বা আরবিএস) চালু করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন ব্যবস্থায় সব ব্যাংককে একইভাবে মূল্যায়ন না করে যেসব ব্যাংকে ঝুঁকি বেশি, সেগুলোর ওপর নজরদারি বাড়ানো হবে। এতে সম্ভাব্য আর্থিক দুর্বলতা ও অনিয়ম আগেই শনাক্ত করা সম্ভব হবে।

আরও পড়ুন: স্বাধীনতার পর মার্চে দেশের রেমিট্যান্সে সর্বোচ্চ রেকর্ড

এর ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা বিশেষ করে ঋণঝুঁকি ও খেলাপি ঋণের প্রবণতা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি এ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত হলে খেলাপি ঋণ নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়