মঞ্জুরুল আহসান আজাদ এর কবিতা
জ্ঞানের সাথে ভাব হলো না
বেরিয়ে গেল মৃত্যু পরোয়ানা
যা বলছে নীৎসে
তাই কি ঘটছে বিশ্বে?
যা বুঝাইছে মার্কস
শ্রেণি-সাম্যের সান্ত্বনাটাই আজন্মের সন্ত্রাস।
যা দাবি করছে দেকার্ত
তার মধ্যেও দেখি নাই ভাব ও ভাবনার মর্মার্থ!
যা শিখাইছে কান্ট
মানবতাবাদ সেইটা নিয়া বানাইছে যুদ্ধের ফান্ড!
যে স্বপ্ন দেখাইছে হেগেল
তা দিয়েও খোলা যায়নি বন্দী কয়েদির সেল!
যে পয়গাম দিছেন ফুকো
ক্ষমতার বাসনায় মরেও যেন বেঁচে থাকো
যে গায়েবি তাফসির শোনালেন হাইডেগার
যতবার হয়েছি উজাড়, ততবারই বাকি ছিল নিজেকে বুঝার!!
Dasein…. Cogito, Unconscious….. Desire is the last purpose
লাঁকার কাঁধে ফ্রয়েডের লাশ, দেকি দাফনের গন্ধে আমারও বিনাশ!!!
উৎসর্গ: দর্শন জ্ঞানীদের বিনা টিটকারীতে দান করতেছি।
শীতকাল যাইতাছেগা
শীতকাল যাইতাছে গা, কিন্তু কিছু Extra শীলকাল ছাড়া তুমি গোলাবী গালের কদরটাই ভুইলা যাও যেন, আমাদের পোড়া জীবনে ভেসলিন কত না দরকারি। তুমি একটু ঘনিষ্ট হইতে গেলেই খামচি দিয়া বলো... "ঠোঁট ফাঁটা শয়তান এখন আইছে আমার ঠোঁটের লবঙ্গ চুইষা নিতে..." বুঝাইতে পারি না, তোমার বালিকাসুলভ ঠোঁটের মাংসে আমি বৃক্ষরোপণের হরিতকি নিশ্বাসের যাওয়া-আসা দেকতে পাইছি, তাই তো শিল্পবর্জ্যের দুনিয়ায় তোমার ঠোঁটের ভিতরে আমি ঝুলাইয়া রাখতে চাইছিলাম Green House Kissing Beach এর অনাবাদী সমুদ্রখণ্ড। আর তুমি কিনা... ঠোঁটটা একটু কাছে নিলেই ভাইবা বসো ক্ষমতাসীন কোন ভন্ড। এই টাল-বাহানায় পার হইতে দিওনা এইবারের বসন্ত... কতনা সুজানা গোলাপ ঝরে গেছে, ঋত্বিক রোশন পর্যন্ত। তুমি আসলেও জানি, থামবে না মেক্সিকোর বর্ডারের চক্রান্ত। প্রেমিকের হৃদয় এক অনিবার্য মেক্সিকো। Where you are bound to love, and unbound to know… যেখানে তুমি শুধু পারো... প্রেমের জোব্বা পড়ে নাচতে... কিন্তু জানতেও পারবে না, হৃদয় হরণের পর "কাকে" তুমি ভালবাসতে...
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








