ভারত থেকে ১৪৬১ কোটি টাকার ডিজেল আমদানির অনুমোদন
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকার। ২০২৬ সাল মেয়াদী এই আমদানিতে ব্যয় হবে প্রায় ১,৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।১৮:৫৮ ৬ জানুয়ারি ২০২৬
বিপিএল থেকে বাদ পড়লেন ভারতীয় উপস্থাপক রিধিমা
বিপিএল উপস্থাপনা থেকে রিধিমা পাঠক বাদ; নেপথ্যে ভারত-বাংলাদেশ ক্রিকেটীয় ও রাজনৈতিক টানাপোড়েন। মোস্তাফিজ ইস্যুতে বিসিবি-বিসিসিআই অস্থিরতার জেরে দেশীয় উপস্থাপকদের প্রাধান্য দিচ্ছে কর্তৃপক্ষ।১৮:৪৭ ৬ জানুয়ারি ২০২৬
ডেঙ্গুতে নতুন বছরে ছয় দিনে ৩৮৪ জন হাসপাতালে ভর্তি
সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে নতুন বছরের প্রথম ছয় দিনে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
মঙ্গলবার সন্ধ্যায়
১৮:২৪ ৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার নেপথ্যে কাউন্সিলর বাপ্পী, অভিযুক্ত ১৭
রাজনৈতিক প্রতিহিংসায় কাউন্সিলর বাপ্পীর নির্দেশে শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে জানিয়ে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে ডিবি। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রের ফরেনসিক প্রমাণ মিলেছে এবং প্রধান আসামি ফয়সালসহ ৫ জন বর্তমানে পলাতক রয়েছেন।১৮:১৯ ৬ জানুয়ারি ২০২৬
কাউন্সিলর বাপ্পির নির্দেশে হত্যা করা হয় ওসমান হাদিকে: ডিবি
শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শফিকুল ইসলাম১৮:১৮ ৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন প্রস্তুতিতে তারেক রহমানের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা
আসন্ন নির্বাচন ও সাংগঠনিক ভিত্তি মজবুত করতে মঙ্গলবার গুলশান কার্যালয়ে নেতাকর্মী ও পেশাজীবীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এ সময় ঢাকা-১৭ আসনের সাংগঠনিক পর্যালোচনা এবং বেগম খালেদা জিয়ার যুব উন্নয়নের ধারা বজায় রেখে ত্রয়োদশ নির্বাচনে কাঙ্ক্ষিত জয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়।১৮:০৬ ৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার জরুরি: ইসি সানাউল্লাহ
নির্বাচনী সহিংসতা রোধে জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি দ্রুত উদ্ধারের তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। একইসঙ্গে নিরাপত্তা নিশ্চিত করতে রোহিঙ্গা ক্যাম্প সিল করা এবং স্থল ও জলপথে নজরদারি বাড়ানোর কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।১৭:৫২ ৬ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ম্যান্ডেট ছাড়া পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ, তবে গণতান্ত্রিক প্রক্রিয়া ও কারিগরি সহায়তায় সমর্থন বজায় থাকবে। ব্রিফিংয়ে তারেক রহমানের প্রত্যাবর্তনকে রাজনৈতিক ঘটনা হিসেবে বর্ণনা করে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানানো হয়।১৭:৩৩ ৬ জানুয়ারি ২০২৬
জাতীয়তাবাদীর নামে মিছিল-মিটিংকেন্দ্রিক রাজনীতি ছাড়ার আহ্বান রিজভীর
শুধু মিছিল-মিটিং নয়, পেশাজীবীদের সামাজিক মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করতে জাতীয়তাবাদী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। উন্নত বিশ্বের আদলে বৈষম্যহীন সমাজ গড়তে মোটরযান চালকদের সম্মানজনক জীবন ও পুলিশি হয়রানি বন্ধে আইন প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।১৭:১৩ ৬ জানুয়ারি ২০২৬
এইচএসসির ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা বোর্ডের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণ ১১ মার্চের পরিবর্তে আগামী ১ মার্চ থেকে শুরু করার নতুন সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। একইসাথে শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।১৬:৫১ ৬ জানুয়ারি ২০২৬
নিজ বাসভবনে আহত মাহাথির মোহাম্মদ হাসপাতালে
বাসভবনে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে আহত হওয়ায় ১০০ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাড়ের আঘাত ও অভ্যন্তরীণ জটিলতা নিশ্চিতে তাকে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আজ বিকেলেই বিস্তারিত মেডিকেল বুলেটিন প্রকাশের কথা রয়েছে।১৬:৩৮ ৬ জানুয়ারি ২০২৬
বঙ্গোপসাগরের দুই হাজার মিটার গভীরে মিললো প্লাস্টিক
গবেষণা জাহাজ ‘আরভি ডক্টর ফ্রিডজফ ন্যানসেন’ কর্তৃক পরিচালিত সামুদ্রিক মৎস্যসম্পদ ও ইকোসিস্টেমের ওপর পরিচালিত জরিপ ও গবেষণা প্রতিবেদন মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে এ সংক্রান্ত কমিটি। তখন এ উদ্বেগ প্রকাশ করেন তিনি১৬:১৭ ৬ জানুয়ারি ২০২৬
গভীর সমুদ্রে গবেষণা জোরদারের তাগিদ প্রধান উপদেষ্টার
বঙ্গোপসাগরের জরিপে ৬৫টি নতুন প্রজাতির জলজ প্রাণী ও টুনা মাছের বাণিজ্যিক সম্ভাবনা এবং সুন্দরবনের নিচে প্রাকৃতিক ফিশিং নার্সারি শনাক্ত করা হয়েছে। তবে অতিরিক্ত মৎস্য আহরণ ও প্লাস্টিক দূষণে ইকোসিস্টেমের ভারসাম্যহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গভীর সমুদ্রে গবেষণা ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।১৬:১৬ ৬ জানুয়ারি ২০২৬
‘মুস্তাফিজের ঘটনার প্রভাব দেশের অর্থ-বাণিজ্যে পড়বে না’
তিনি বলেন, মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে সেটা দুঃখজনক। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি। একজন ভালো বিখ্যাত প্লেয়ার খেলতে যাবে, দয়া-দাক্ষিণ্য করে তাকে নেয়নি। হঠাৎ বন্ধ করে দেবে, এটা অপ্রত্যাশিত এবং দুঃখজনক১৫:৪৫ ৬ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৭ আসনের নেতৃবৃন্দের সঙ্গে তারেক রহমানের বৈঠক
আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ও সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় নির্বাচনী প্রস্তুতি ও মাঠ পর্যায়ের কার্যক্রম শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ।১৫:৪৪ ৬ জানুয়ারি ২০২৬
কিছু মিডিয়া জুলাই যোদ্ধাদের চরিত্র হননের চেষ্টা করছে: নাহিদ ইসলাম
সুরভী যদি কোনো অন্যায় করে থাকেন তবে দেশের একজন নাগরিক হিসেবে যে অধিকার ছিলো সেটা তিনি পাননি। কিছু কিছু মিডিয়া জুলাই অভ্যুত্থানের নেতার বিরুদ্ধে কোনো কিছু পেলেই সত্য-মিথ্যা যাচাই না করে তা ঢালাওভাবে প্রচার করে১৫:৩৫ ৬ জানুয়ারি ২০২৬
এলপিজি গ্যাসের দাম বাড়ার কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা
জ্বালানি উপদেষ্টা বলেন, যারা আশা করছিলেন এলপিজির দাম বাড়বে, যেটা আপনারা দেখছেন যে বিইআরসি ৫৩ টাকা না কত টাকা যেন বাড়িয়েছে। তো অনেকে এইটার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এরপরে কেবিনেট সেক্রেটারিকে আমরা বলেছি যে, প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যেন মোবাইল কোর্ট করা হয়।১৫:০৬ ৬ জানুয়ারি ২০২৬
সাগরে লঘুচাপ, ১০ জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত
এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।১৪:০৮ ৬ জানুয়ারি ২০২৬
‘ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে অর্থ-বাণিজ্যে প্রভাব পড়বে না’
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি তারা কেউই চান না। “বিষয়টি দুই দেশ আলোচনার মাধ্যমেই সমাধান করবে। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলেই আমরা আশা করছি।”১৩:৪২ ৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু
মিছিলে ১০টি পিক-আপে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। তারা হাতে ‘Justice For Hadi’, **‘মার্চ ফর ইনসাফ’**সহ বিভিন্ন প্ল্যাকার্ড ধরে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। স্লোগানের মধ্যে রয়েছে: ‘Justice For Hadi’, ‘মার্চ ফর ইনসাফ’ প্ল্যাকার্ডসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্লোগানের মধ্যে রয়েছে, ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘রক্ত বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘লাল সবুজের পতাকা, ইনকিলাবের পতাকা, হাদি তোমায় দেখা যায়’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’।১২:৫৯ ৬ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোট নিবন্ধনের সময় শেষ
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়। দেশের ভেতরে নিবন্ধনকারীদের মধ্যে পোস্টাল ভোটের সুযোগ ছিল নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটারদের জন্য।১২:২৭ ৬ জানুয়ারি ২০২৬
হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে একই ফোনে ‘ডুয়েল অ্যাকাউন্ট’ সুবিধা
হোয়াটসঅ্যাপ জানায়, একই ফোনে দুটি অ্যাকাউন্ট ব্যবহার করতে দুইটি আলাদা ফোন নম্বর থাকা প্রয়োজন। তাই মাল্টি সিম বা ই-সিম সুবিধা থাকা জরুরি। দ্বিতীয় অ্যাকাউন্ট সেটআপ করতে হলে হোয়াটসঅ্যাপের সেটিংস মেনুতে ‘অ্যাড অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করে দ্বিতীয় ফোন নম্বর যুক্ত করতে হবে। এসএমএস বা কলের মাধ্যমে পাঠানো যাচাইকরণ কোড ব্যবহার করে অ্যাকাউন্টটি সক্রিয় করা যাবে।১১:৫৯ ৬ জানুয়ারি ২০২৬
বায়ুদূষণের তালিকায় দশম স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (২১৭ স্কোর)। এছাড়া, মিশরের রাজধানী কায়রো (১৯৪ স্কোর) দ্বিতীয় স্থানে, পাকিস্তানের করাচি (১৭০ স্কোর) তৃতীয়, বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো (১৬৬ স্কোর) চতুর্থ এবং পাকিস্তানের লাহোর (১৬৩ স্কোর) পঞ্চম অবস্থানে রয়েছে।১১:২৬ ৬ জানুয়ারি ২০২৬
বেনিনকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মিশর
এই গোলের সঙ্গে আফ্রিকার শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় সালাহর মোট গোলসংখ্যা এখন ১০, যা তালিকায় তার উপরে আছেন হাসান এল শাজলি (১২) ও হোসাম হাসান (১১)।১০:৫৫ ৬ জানুয়ারি ২০২৬
























