News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪২, ৬ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৩:৪৪, ৬ জানুয়ারি ২০২৬

‘ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে অর্থ-বাণিজ্যে প্রভাব পড়বে না’

‘ভারত-বাংলাদেশ রাজনৈতিক টানাপোড়েনে অর্থ-বাণিজ্যে প্রভাব পড়বে না’

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের কোনো প্রভাব দেশের অর্থ ও বাণিজ্যে পড়বে না বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে, সেটি দুঃখজনক। তবে এমন ঘটনার সূচনা আমরা করিনি। তারপরও ভারত ও বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন দেশের অর্থনীতি বা বাণিজ্যে কোনো প্রভাব ফেলবে না।”

তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি তারা কেউই চান না। “বিষয়টি দুই দেশ আলোচনার মাধ্যমেই সমাধান করবে। রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলেই আমরা আশা করছি।”

আরও পড়ুন: হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ থেকে ‘মার্চ ফর ইনসাফ’ শুরু

এ সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকীকরণ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময়েই এনবিআরের পৃথকীকরণ কার্যক্রম বাস্তবায়িত হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়