ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ভোট নিবন্ধনের সময় শেষ
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় শেষ হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় আবেদন সময়সীমা শেষ হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটের জন্য মোট ১৫,৩৩,৬৮২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে নিবন্ধন করেছেন ৭,৬১,১৪০ জন। তাদের মধ্যে সরকারি চাকরিজীবী ৫,৭৫,২০২ জন, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১,৬৯,৬৪২ জন, আনসার-ভিডিপি ১০,০১০ জন এবং কারাগারে থাকা ভোটার ৬,২৮৩ জন।
প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে ২,৩৯,১৮৬ জন, এবং মোট ১২৩টি দেশে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়। দেশের ভেতরে নিবন্ধনকারীদের মধ্যে পোস্টাল ভোটের সুযোগ ছিল নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং কারাগারে থাকা ভোটারদের জন্য।
আরও পড়ুন: বায়ুদূষণের তালিকায় দশম স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি
নির্বাচন কমিশন জানিয়েছে, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিবন্ধিত ভোটাররা তাদের আসনের প্রার্থী নির্বাচন করে ভোট দিতে পারবেন। পরের দিন থেকে ফিরতি ডাক পাঠানো শুরু হবে। ডিজিটাল প্ল্যাটফর্মে প্রার্থী তালিকা, নাম ও প্রতীক দেখে ভোটাররা টিক চিহ্ন দিয়ে পোস্টাল ব্যালটে ভোট প্রদান করবেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








