শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান
জাপানের আবহাওয়া সংস্থার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, শিমান প্রিফেকচারে স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়। যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (USGS) ভূমিকম্পের মাত্রা ৫.৮ হিসেবে জানিয়েছে।১০:৩১ ৬ জানুয়ারি ২০২৬
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি
এদিকে, বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) সকালে তাদের ফেসবুক পেজে জানায়, আজও দেশের বড় একটি অংশ কুয়াশা বেল্টের মধ্যে রয়েছে। অনেক এলাকায় দুপুরের আগে সূর্যের দেখা মিলবে না।১০:০৮ ৬ জানুয়ারি ২০২৬
মডেলিং আমার কাছে পেশা: রাজ ম্যানিয়া
মাহফুজের মিডিয়ায় পথচলা শুরু হয় ২০১১ সালে। সে সময় বাংলালিংকের একটি বিজ্ঞাপনে তিনি কাজ করেন ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে। তখন কেউ চিনতো না, সামনে আসার কোনো পরিকল্পনাও ছিল না। কাজ করতে গিয়েছিলাম অভিজ্ঞতার জন্য, বলেন তিনি।০৯:৪৯ ৬ জানুয়ারি ২০২৬
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, ভোটগ্রহণ শুরুর আগে সোমবার রাতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে ভোটগণনা সম্পন্ন করা হবে।০৯:২১ ৬ জানুয়ারি ২০২৬
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, জ্বলছে না চুলা
এদিকে, যানবাহনে গ্যাস নিতে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ সারি দেখা গেছে। চালকরা জানান, গ্যাসের চাপ কম থাকায় দুই থেকে তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সিলিন্ডার পূর্ণ হচ্ছে না। এতে ডিউটির সময় বেড়ে যাচ্ছে এবং আয় কমে যাচ্ছে।০৯:১১ ৬ জানুয়ারি ২০২৬
মাদক-সন্ত্রাসবাদ মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে নির্দোষ দাবি নিকোলার
আদালতে শুনানিকালে মামলার বিচারক অ্যালভিন হেলারস্টাইন মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো পড়ে শোনান এবং তার বক্তব্য জানতে চান। জবাবে মাদুরো বলেন, “আমি নির্দোষ। এখানে যে অভিযোগগুলোর কথা বলা হয়েছে, সেগুলোর কোনোটি আমি করিনি।”০৮:৫৩ ৬ জানুয়ারি ২০২৬
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ জানুয়ারি তারেক রহমান কক্সবাজারে আসবেন। সফরকালে তিনি পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন।০৮:২১ ৬ জানুয়ারি ২০২৬
মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সিনসিনাটির বাসভবনে মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সময় ভ্যান্স ও তার পরিবার সেখানে ছিলেন না; হামলার উদ্দেশ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণে তদন্ত চলছে।২০:৫৮ ৫ জানুয়ারি ২০২৬
তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামার শঙ্কা, শৈত্যপ্রবাহ চলবে
১২ জানুয়ারি পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি দেশের কিছু অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামার আশঙ্কা করা হচ্ছে। একইসাথে মঙ্গলবার দুপুর পর্যন্ত ঢাকা ও উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকায় সূর্যের দেখা মেলা ভার হবে।২০:৪৪ ৫ জানুয়ারি ২০২৬
রুশ তেল নিয়ে ভারতের ওপর আরও শুল্কের হুমকি ট্রাম্পের
রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখলে ভারতীয় পণ্যের ওপর আরও কঠোর শুল্ক আরোপের চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, মোদি ব্যক্তিগতভাবে তার অসন্তুষ্টির কথা জানলেও তেলের বিষয়ে পূর্ণ সহযোগিতা না করলে নয়াদিল্লিকে দ্রুত বড় ধরনের অর্থনৈতিক মাসুল গুনতে হবে।২০:০৪ ৫ জানুয়ারি ২০২৬
র্যাব ২৫% ও পুলিশ ২৩%: গুমের ভয়াবহ খতিয়ান দিল কমিশন
বাংলাদেশে বিগত সরকারের আমলে গুমের ২৫ শতাংশ র্যাব ও ২৩ শতাংশ পুলিশ ঘটিয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিশন। এর সমাধানে র্যাব বিলুপ্তি, আয়নাঘরকে জাদুঘর করা এবং অপরাধী বাহিনীর কঠোর জবাবদিহিতার মাধ্যমে ব্যাপক আইনি সংস্কারের সুপারিশ করা হয়েছে।১৯:৪৮ ৫ জানুয়ারি ২০২৬
এআইয়ের সঠিক ব্যবহার করে নীতিমালা ও নৈতিক শিক্ষা গড়ার আহ্বান
অনুষ্ঠানে বক্তব্য দেন টরেন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ এবং ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-শ্যাম্পেইনের সহকারী অধ্যাপক ড. শরিফা সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন ইউনেস্কোর এআই এক্সপার্টস উইদাউট বর্ডারস-এর সদস্য ড. জুলকারাইন জাহাঙ্গীর এবং অগমেডিক্স বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাশেদ মুজিব নোমান১৯:৪৩ ৫ জানুয়ারি ২০২৬
জন্ম থেকেই নেই পায়ুপথ, প্রতি নিঃশ্বাসে বাঁচার যুদ্ধ শিশু ওমরের
ন্মের তিন দিনের মাথায় হঠাৎ করেই ওমরের পেট ফুলে যায়। দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায় জন্মগতভাবে তার পায়ুপথ নেই। ফলে প্রতিদিনই অস্বাভাবিক যন্ত্রণা আর সংক্রমণের ঝুঁকিতে রয়েছে শিশুটি১৯:২২ ৫ জানুয়ারি ২০২৬
সংকটাপন্ন অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন ওবায়দুল কাদের
ভারতে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন; কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের পর দেশ ত্যাগ করা কাদেরের চিকিৎসা চলছে, তবে অবস্থা এখনও সংকটজনক।১৯:২২ ৫ জানুয়ারি ২০২৬
আসছে ঢাকাই সুপারস্টারের নতুন প্রেমের গল্প, সঙ্গী হানিয়া
শাকিব খান আবার রোমান্টিক ছবিতে ফিরছেন, যেখানে একজন পাকিস্তানি নায়িকা তার বিপরীতে থাকবেন। হানিয়া আমির সবচেয়ে সম্ভাব্য নায়িকা হিসেবে আলোচনায় রয়েছেন, তবে চূড়ান্ত চুক্তি এখনও হয়নি।১৯:০৭ ৫ জানুয়ারি ২০২৬
অবশেষে ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর
আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে পুলিশি রিমান্ডে নেওয়ার পর আদালত জামিন মঞ্জুর করেছেন। জন্মসনদ অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক সুরভীর মুক্তি হলেও মামলার তদন্ত চলবে।১৮:৫৩ ৫ জানুয়ারি ২০২৬
৭০ শতাংশ মানুষ বিএনপিকে ভোট দেবে: ইএএসডি
আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ বলেছেন, তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন১৮:৪২ ৫ জানুয়ারি ২০২৬
২ দিনে ৪৪ কোটি টাকা আমানত পেল সম্মিলিত ইসলামী ব্যাংক: গভর্নর
সম্মিলিত ইসলামী ব্যাংকে প্রথম দুই দিনে ৪৪ কোটি টাকা আমানত জমা পড়েছে এবং ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন হয়েছে, যা গ্রাহক আস্থার ইতিবাচক প্রতিফলন বলে জানিয়েছেন গভর্নর। তিনি আরও জানান, অসুস্থ রোগীদের বিশেষ সুবিধায় টাকা তোলার সুযোগসহ অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও যোগ্য কর্মীদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে।১৮:৩৫ ৫ জানুয়ারি ২০২৬
সুপ্রিম কোর্ট সংক্রান্ত মিথ্যা সংবাদ প্রচারে আইনানুগ দায়ভার
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সতর্ক করেছেন, ভবিষ্যতে কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আইনানুগ দায়ভার বহন করতে হবে। গণমাধ্যমকর্মীদের সংবাদ প্রকাশের আগে রেজিস্ট্রার জেনারেল বা মিডিয়া ফোকাল পার্সনের কাছে সত্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।১৮:১৭ ৫ জানুয়ারি ২০২৬
জাতীয় ঐক্যের বার্তা দিয়ে গেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, প্রতিশোধ নয়, ঐক্যের মাধ্যমে দেশের পুনর্গঠনই বেগম খালেদা জিয়ার অনন্য দীক্ষা। তিনি আর নেই, তবে তার স্বপ্ন বাস্তবায়ন করতেই হবে।১৮:০৫ ৫ জানুয়ারি ২০২৬
ডায়াবেটিকদের জন্য চিনাবাদাম খাওয়া কি ক্ষতিকর
কাজুবাদাম, কাঠবাদামের প্রায় সমপরিমাণ পুষ্টিগুণ মেলে চিনাবাদামে। আর খরচ কয়েকগুন কম। সব বাদামেই থাকে অ্যান্টি-অক্সিডেন্ট’, ভোজ্য আঁশ, আমিষ, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি পুষ্টিকর উপাদান।১৭:৫০ ৫ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ
দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ ও সংকট সমাধানে কূটনৈতিক সংলাপই প্রধান ও কার্যকর পথ হওয়া উচিত। বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ মনে করে, শান্তিপূর্ণ আলোচনা ছাড়া কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল অঙ্গীকার১৭:১৯ ৫ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানে কাছে ড. ইউনূসের শোকবার্তা
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শোকবার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার একান্ত সচিবের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই সমবেদনা ও শোকবার্তাটি পৌঁছে দেওয়া হয়।১৭:১৭ ৫ জানুয়ারি ২০২৬
বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে ‘হামলার’ হুমকি ট্রাম্পের
ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় বিবৃতি দিয়েছে। সোমবার সকালে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের কট্টরপন্থি কর্মকর্তাদের বক্তব্য সন্ত্রাস ও সহিংসতাকে উসকে দিচ্ছে১৭:০৫ ৫ জানুয়ারি ২০২৬
























