News Bangladesh

মোহাম্মদপুরে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি

রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের নিউ রানা জুয়েলার্সে গভীর রাতে মুখোশধারী চোরচক্র দুঃসাহসিক চুরি চালিয়ে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ চোরচক্র শনাক্ত ও চোরা

১৭:০৩ ৫ জানুয়ারি ২০২৬

বিসিবির তোপে বিশ্বকাপের নতুন সূচি বানাচ্ছে আইসিসি

মুস্তাফিজ ইস্যুতে নিরাপত্তা শঙ্কার কারণে ম্যাচগুলো ভারত থেকে সরানোর দাবিতে অনড় বিসিবি, যার প্রেক্ষিতে বিশ্বকাপের সূচি পুনর্নির্ধারণে কাজ শুরু করেছে আইসিসি। ক্রীড়া উপদেষ্টার কঠোর নির্দেশনায় বিসিবির এই অনড় অবস্থানের ফলে ভারত থেকে ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার চূড়ান্ত প্রস্তুতি চলছে।

১৬:৪১ ৫ জানুয়ারি ২০২৬

‘একাত্তরই আমাদের ভিত্তি, মুক্তিযুদ্ধ বাদ দিলে অস্তিত্ব থাকবে না’

অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বাম গণতান্ত্রিক জোটের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি মুক্তিযুদ্ধের চেতনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন।

১৬:১৪ ৫ জানুয়ারি ২০২৬

গুজব ও ভুয়া তথ্য ঠেকাতে এনসিএসএ’র হটলাইন চালু

জাতীয়, ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে গুজব, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সংক্রান্ত অভিযোগ গ্রহণে হটলাইন চালু করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ)। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ভুয়া তথ্য প্রতিরোধে বিশেষ সেল গঠনসহ ২৪/৭ হেল্পলাইন ও একাধিক ই-মেইল ঠিকানার মাধ্যমে অভিযোগ নেওয়া হবে।

১৫:৩৮ ৫ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

সাক্ষাতে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতারা- মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

১৫:০৬ ৫ জানুয়ারি ২০২৬

যারা নির্বাচন বানচালের চেষ্টা করবেন, তারা ব্যর্থ হবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্টদের দ্রুত প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব বাহিনীকে সমন্বিতভাবে ও মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

১৪:৪১ ৫ জানুয়ারি ২০২৬

দেশের ১৫ অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ

দেশে টাঙ্গাইল, ফরিদপুর, আরিচা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজশাহী, ঈশ্বরদী, বগুড়া, বদলগাছি, তাড়াশ, বাঘাবাড়ি, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা এবং কুমারখালির ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, এটি অব্যাহত থাকতে পারে

১৪:৩০ ৫ জানুয়ারি ২০২৬

জাবির হল থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার, শিক্ষার্থী আটক

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ফজলে আজওয়াদ জাবি শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী। তিনি সংগঠনটির আহ্বায়ক সদস্য রাজু হাসান রাজনের অনুসারী বলে জানা গেছে। এছাড়া গত বছরের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনে তিনি মীর মশাররফ হোসেন হল সংসদে ছাত্রদলের প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

১৪:১৭ ৫ জানুয়ারি ২০২৬

তেল শিল্প উন্মুক্ত না করলে ভেনেজুয়েলায় আবার হামলার হুমকি

ভেনেজুয়েলা তাদের তেল শিল্প উন্মুক্ত করা ও মাদক পাচার বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় সহযোগিতা না করলে তিনি দেশটিতে আরেকটি হামলা চালানোর আদেশ দিতে পারেন

১৩:৫২ ৫ জানুয়ারি ২০২৬

দেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ সরকারের

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে শুরু হতে যাওয়া আইপিএলে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়া হয়েছে—যা সরকারের দৃষ্টিগোচর হয়েছে। এ সিদ্ধান্তের পেছনে কোনো যৌক্তিক কারণ জানা যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে বাংলাদেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

১৩:৪৭ ৫ জানুয়ারি ২০২৬

দেশে পরপর দুইবার  ভূমিকম্প, ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের আশঙ্কা

প্রাথমিকভাবে ইউএসজিএস প্রথম ভূমিকম্প দুটির মাত্রা ৫.৪ ও ৫.২ দেখায়, পরে তা সংশোধন করে ৫.২ ও ৪.৯ করা হয়। তবে পলাশ জানান, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২ এবং দ্বিতীয়টির মাত্রা ৫.৪। দ্বিতীয় ভূমিকম্পটি ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় সংঘটিত হয় এবং উভয়ের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

১৩:২৪ ৫ জানুয়ারি ২০২৬

 নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি

এদিকে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন আজ থেকে শুরু হয়েছে। শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

১২:৫১ ৫ জানুয়ারি ২০২৬

ভালো খেলেও দলকে জেতাতে পারলেন না সাকিব, চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার

বোলিংয়ে ফজলহক ফারুকি সেরা, ৪ ওভারে ৩৩ রান খরচা করে ২ উইকেট নেন। আকিল হোসেন এক উইকেট শিকার করেন। সাকিব আল হাসান ১ ওভারে ১০ রান দেন, উইকেট পাননি।

১২:২৫ ৫ জানুয়ারি ২০২৬

নতুন বছরে এএস সিরিজের জন্য জন্য সাইফুল বারীর ৬ গান

এছাড়া সাইফুল বারীর লেখা আরও এক ডজনের বেশি গান বর্তমানে প্রস্তুত অবস্থায় রয়েছে। এই প্রস্তুত গানগুলির মধ্যে তিনটি গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ।

১২:০৯ ৫ জানুয়ারি ২০২৬

মুস্তাফিজকে বাদের ঘটনায় ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত মিশা বলেন, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। “বাংলাদেশে মাশরাফির পরে দীর্ঘ সময় ধরে এমন উজ্জ্বল ক্যারিয়ার থাকা সত্ত্বেও তার চোখে অহংকারের কোনো ছাপ নেই। এমন একজন ক্রিকেটারকে সম্মান করা উচিত।”

১১:৫১ ৫ জানুয়ারি ২০২৬

পাবনায় রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

 নিহত ব্যক্তির রুমমেট ফ্রোলিওভ (রাশিয়ান নাগরিক) কক্সবাজারে ছুটি কাটিয়ে ফিরে এসে মরদেহ দেখতে পান এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

১১:২৫ ৫ জানুয়ারি ২০২৬

ফরিদপুর-৪ আসনের সীমানা পূর্বাবস্থায় ফিরিয়ে গেজেট বহাল রাখল আপিল বিভাগ

ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে বিতর্ক শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়, যখন বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন হাইকোর্টে রিট করেন।

১০:৫২ ৫ জানুয়ারি ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ বলেন, “আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসবেন। বিষয়টি ৫ জানুয়ারি চূড়ান্তভাবে নিশ্চিত করা হবে।”

১০:৩২ ৫ জানুয়ারি ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপিল শুনানি শুরু ১০ জানুয়ারি

শুনানি শেষে আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে এবং সংশ্লিষ্টদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের অনুলিপি সংগ্রহ করা যাবে। ১০–১২ জানুয়ারি শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩–১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬–১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

০৯:৫৭ ৫ জানুয়ারি ২০২৬

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোর ৩ বিমানবন্দর বন্ধ

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়ার মুখপাত্র আরতেম কোরেনিয়াকো জানান, গ্রিনিচ মান সময় (জিএমটি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিমানবন্দরগুলো বন্ধ রাখা হয়। পরে ভনুকোভো, দোমোদেদোভো ও ঝুকোভস্কি বিমানবন্দর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে আংশিকভাবে পুনরায় চালু করা হয়।

০৯:৩৪ ৫ জানুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের সমস্যার সমাধান দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

তিনি আরও বলেন, “দেশের ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, যার কারণে বিনিয়োগ হচ্ছে না এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। আমলাতন্ত্রের জটিলতা, চাঁদাবাজি, ব্যাংক সুদের হার ও দুর্নীতির কারণে ব্যবসার কষ্ট বাড়ছে। এসব সমস্যার প্রভাব সরাসরি জনগণের ওপর পড়ছে। যখন ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছেন না, তখন বিদেশিরাও বিনিয়োগে অনিচ্ছুক।।”

০৯:০৭ ৫ জানুয়ারি ২০২৬

যাচাই-বাছাই শেষে নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৪২, বাতিল ৭২৩

যাচাই-বাছাই শেষে অঞ্চলভিত্তিক বৈধ প্রার্থীর সংখ্যা হলো- ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং বাতিল হয়েছে ১৩৩টি। চট্টগ্রাম অঞ্চলে বৈধ প্রার্থী ১৩৮ জন, বাতিল ৫৬টি। রাজশাহী অঞ্চলে ১৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭৪টি বাতিল হয়েছে।

০৮:৪৪ ৫ জানুয়ারি ২০২৬

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটির প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

০৮:১৯ ৫ জানুয়ারি ২০২৬

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা।

২২:০১ ৪ জানুয়ারি ২০২৬