নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় মাঠে দায়িত্ব পালনকারী প্রতিটি পুলিশ সদস্য জনগণের আস্থার প্রতীক। দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে সবাইকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।২১:৪০ ৪ জানুয়ারি ২০২৬
গুম ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তদন্ত প্রতিবেদন জমা
কমিশনের মতে, অনেক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশদাতা ছিলেন। এছাড়া ভুক্তভোগীদের ভারতসহ অন্য দেশে বেআইনি রেন্ডিশনের তথ্যও পাওয়া গেছে, যা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।২১:১৬ ৪ জানুয়ারি ২০২৬
দু-একদিনের মধ্যেই বিএনপির চেয়ারম্যান হবেন তারেক রহমান
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আসন্ন নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে গণমাধ্যমে বিভিন্ন আশঙ্কার কথা উঠলেও দল হিসেবে বিএনপি কোনো শঙ্কা অনুভব করছে না।২০:৪৮ ৪ জানুয়ারি ২০২৬
পররাষ্ট্র উপদেষ্টা-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
মন্ত্রণালয় জানিয়েছে, দুই নেতা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একমত হন।২০:১৫ ৪ জানুয়ারি ২০২৬
রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনে অংশগ্রহ করছে: তথ্য উপদেষ্টা
ণভোটের বিষয়টি ব্যাপকভাবে প্রচার করতে হবে। গণভোটে আসলে কি কি প্রস্তাবনা রয়েছে, কেন মানুষকে এটাতে অংশগ্রহণ করতে হবে, গণভোটের ইমপ্লিকেশন কি- এসব বিষয়ে গণমাধ্যমে ইতিবাচকভাবে যদি প্রচার করা হয় তাহলে দেশের মানুষ এ সম্পর্কে জানতে ও বুঝতে পারবে১৯:৫৫ ৪ জানুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী, প্রধান সমন্বয়ক ইসমাইল
তিনি জানান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি নিয়মিতভাবে কাজ করবে। আজকের বৈঠকে নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে-প্রার্থীদের কীভাবে সহযোগিতা করা হবে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দলের ভূমিকা কী হবে, সেসব বিষয়ে মতবিনিময় হয়েছে।১৯:৪৬ ৪ জানুয়ারি ২০২৬
সারাদেশে যৌথবাহিনীর অভিযান শুরু হচ্ছে: ইসি সানাউল্লাহ
তিনি বলেন, এখন থেকে সারা দেশে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে। এ বিষয়ে সকল বাহিনীপ্রধানকে নিয়ে নির্বাচন কমিশনে ইতোমধ্যে বৈঠক হয়েছে এবং সংশ্লিষ্ট সব হেডকোয়ার্টারকে অবহিত করা হয়েছে।১৯:২৭ ৪ জানুয়ারি ২০২৬
ঢাকা-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত ঘোষণা করলো বিমান
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেটওয়ার্কজুড়ে উড়োজাহাজের সর্বোত্তম ব্যবহার ও পরিচালন দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ঢাকা–ম্যানচেস্টার–ঢাকা রুটে যাতায়াতকারী যাত্রীদের জন্য বিকল্প হিসেবে ঢাকা–লন্ডন–ঢাকা রুটে ফ্লাইটের ব্যবস্থা রাখা হবে১৯:২৭ ৪ জানুয়ারি ২০২৬
সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল
বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার কম। এ ক্ষেত্রে সীমা নির্ধারণ করা হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকা। এ পরিমাণ বা এর কম হলে মুনাফার হার বেশি হবে। ৭ লাখ ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার কমে আসবে। আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে সরকার নিয়মিতভাবে সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণ করে থাকে১৯:২০ ৪ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎ নেই ৩২৫ ভোটকেন্দ্রে, ব্যবস্থা নিতে ইসির নির্দেশ
এদিকে, নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ইভিএম ব্যবহার (যেখানে প্রযোজ্য) এবং প্রিজাইডিং কর্মকর্তাদের দাপ্তরিক কাজের সুবিধার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ থাকা বাধ্যতামূলক। বিষয়টি বিবেচনা করেই বিদ্যুৎ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।১৯:০৬ ৪ জানুয়ারি ২০২৬
ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি
সংস্থাটি জানায়, রবিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে-৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দেশের তিনটি স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। স্থানগুলো হলো নওগাঁর বদলগাছী, পাবনা ও রাজশাহী। সে তুলনায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে।১৮:৪০ ৪ জানুয়ারি ২০২৬
এনইআইআর পদ্ধতি বন্ধ থাকবে ৩ মাস: ডিসি মাসুদ
ডিসি মাসুদ আলম জানান, মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বিশেষ পদ্ধতিটি আগামী ৩ মাস স্থগিত থাকবে। ব্যবসায়ীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে এই স্থগিতাদেশের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।১৭:৫৮ ৪ জানুয়ারি ২০২৬
সরকারি মূল্যে এলপি গ্যাস কেনার নিশ্চয়তা দিতে পারছে না বিইআরসি
জালাল আহমেদ বলেন, আজ এলপিজির সমস্যা নিয়ে সচিবালয়ে একটি বৈঠক হচ্ছে। সেখানে এলপিজি অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত আছেন। ডিস্ট্রিবিউটর পর্যায়ে যে বেশি মূল্য নেওয়ার অভিযোগ আসছে, এটা নিয়ে সেখানে আলোচনা হবে। আমরাও অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করবো।১৭:২৮ ৪ জানুয়ারি ২০২৬
৩ অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি
এতে বলা হয়েছে, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমানকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।১৭:০৮ ৪ জানুয়ারি ২০২৬
আপনি কি মুখ দিয়ে শ্বাস নেন? হতে পারে নানা সমস্যা
বিশেষজ্ঞদের মতে, মুখ দিয়ে শ্বাস নেওয়া মোটেও স্বাভাবিক শ্বাসপ্রক্রিয়া নয়। দীর্ঘদিন এভাবে শ্বাস নেওয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি। অনেকেই জানেন না, এই অভ্যাসের কারণে শরীরে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে।১৬:৫২ ৪ জানুয়ারি ২০২৬
স্নাতক পাসে চাকরি দিচ্ছে প্রাইম ব্যাংক
প্রতিষ্ঠানটি ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টু সিনিয়র ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি।১৬:২৭ ৪ জানুয়ারি ২০২৬
ডুমুরিয়ায় রাতের আধারে নিম্নমাণের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণ
রাতের আধারে ধুলা-বালি, নিম্নমানের ইট, খোয়া, বিটুমিন ব্যবহার কার্পেটিং সড়ক নির্মাণ কাজ করায় স্থানীয় এলাকাবাসী কাজ বন্ধ করে দেয়। ঘটনাটি শুক্রবার ছটির দিন রাতের। একদিন বন্ধ থাকার পর রবিবার উপজেলা প্রকৌশলী সরেজমিনে দেখতে গিয়ে ঘটনার সত্যতা পান১৬:২৫ ৪ জানুয়ারি ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে ২ জানুয়ারির পরীক্ষা স্থগিত করে ৯ জানুয়ারি নির্ধারণ করা হয়। পরীক্ষার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয়ের কথা বিবেচনা করে এবার পরীক্ষার সময় বিকেলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ডিপিইর মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।১৬:০৬ ৪ জানুয়ারি ২০২৬
এলপি গ্যাসের দাম আরও বাড়ল
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে১৬:০২ ৪ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় সামরিক সদস্যসহ নিহত অন্তত ৪০
পরে একই দিন মার-আ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সংবাদ সম্মেলনে জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করতে এগিয়ে যাওয়া মার্কিন হেলিকপ্টারগুলো গুলির মুখে পড়ে১৫:৫০ ৪ জানুয়ারি ২০২৬
১৮ হাজার যুবককে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে: আসিফ নজরুল
তিনি বলেন, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বাংলাদেশের যুবকদের ইউরোপ ও আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আয় করার বিশাল সুযোগ রয়েছে। চীন ও ভারতের মতো দেশগুলো এই সুযোগ ব্যাপকভাবে কাজে লাগাচ্ছে।১৫:৪৩ ৪ জানুয়ারি ২০২৬
এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব
ফয়েজ তৈয়্যব বলেন, মোবাইল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার মোবাইল ফোন আমদানির শুল্কহার কমিয়েছে। পাশাপাশি কর ফাঁকি দিয়ে আনা হ্যান্ডসেট বৈধ করার সুযোগও দেওয়া হয়েছে১৫:৩৮ ৪ জানুয়ারি ২০২৬
যমুনা ও সচিবালয়সহ আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ সচিবালয় ও এর সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং পার্শ্ববর্তী হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টো রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকা।১৫:২০ ৪ জানুয়ারি ২০২৬
কলকাতার নায়িকা আউট-বন্ধ শুটিং, শাকিবের প্রিন্স নিয়ে জটিলতা
মেগাস্টার শাকিব খানের আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘প্রিন্স’ নিয়ে নায়িকা সংকট ও শুটিং অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান স্পষ্ট করেছে, সব গুঞ্জন গুজব, শুটিং ৬ জানুয়ারি থেকে শুরু হবে এবং ফার্স্টলুক শিগগিরই প্রকাশ করা হবে।১৫:০৪ ৪ জানুয়ারি ২০২৬
























